Tuesday, June 23, 2026

আনুগত্যের পুরস্কার! কঙ্গনা রানাওত বিজেপির পঞ্চম প্রার্থী তালিকায়

Date:

Share post:

বারবার নিজের ইন্ডাস্ট্রি, অভিনেতাদের বিরুদ্ধে সুর চড়িয়ে কেন্দ্রে সরকারের প্রতি আনুগত্য দেখানোর মূল্য পেলেন অভিনেত্রী কঙ্গনা রানাওত। বিজেপির লোকসভা নির্বাচনের পঞ্চম প্রার্থী তালিকায় জায়গা পেলেন তিনি। সেই সঙ্গে এই তালিকায় নাম রয়েছে রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিলেরও।

রামমন্দির উদ্বোধনের দিন বলিউডের অনেক তারকার উপস্থিতি চোখে পড়লেও একটু আলাদাভাবেই নজর কেড়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওত। তার আগেই তাঁর রাজনীতিতে যোগ ও লোকসভা ভোটে প্রার্থী হওয়া নিয়ে জল্পনা শুরু করেছিলেন তাঁরই পরিবারের লোকেরা। শেষ পর্যন্ত হিমাচল প্রদেশের মান্ডি থেকে তাঁকে প্রার্থী ঘোষণা করল বিজেপি। অন্যদিকে ১৮ মার্চ বিজেপিতে যোগ দেওয়া অরুণ গোভিলকেও মীরাট থেকে তাঁকে প্রার্থী ঘোষণা করল বিজেপি।

বিজেপির পঞ্চম প্রার্থী তালিকায় ঘোষিত ১১১ জনের মধ্যে স্থান পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, গিরিরাজ সিং, নিত্যানন্দ রাই। তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রও। ওড়িশার সম্বলপুর থেকে প্রার্থী হয়েছেন ধর্মেন্দ্র প্রধান, পুরী থেকে সম্বিত পাত্র। অন্যদিকে বিহারের উজিয়ারপুর থেকে প্রার্থী হয়েছেন নিত্যানন্দ রাই ও নিজের কেন্দ্র বেগুসরাই থেকে গিরিরাজ সিং। তবে বাদ পড়েছেন বরুণ গান্ধী।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...