Friday, April 3, 2026

গেরুয়া দ.খলদারি হটিয়ে JNU-তে ছাত্র-ভোটে লাল ঝড়

Date:

Share post:

জেএনইউয়ে লালগড়ে ধরাশায়ী গেরুয়া শিবির। আরও একবার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনে বাম ছাত্র সংগঠনের কাছে হারল বিজেপি-র ছাত্র সংগঠন এবিভিপি।

তবে গেরুয়া দখলদারি নিশ্চিত করতে কম চেষ্টাও হয়নি। চার বছর ভোট হয়নি। কিন্তু, তবুও দিল্লির বুকে হারতে হল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপিকে। শুধু হারা নয়, গোহারা।  সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সব ক’টি পদে গোহারা হারল এবিভিপি। জেএনইউয়ের চারটি আসনেই এবিভিপি-কে হারালেন বাম ছাত্র সংগঠনের প্রার্থীরা।

শিক্ষক-অশিক্ষক কর্মী, বাইরের নেতাদের দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেও লাভ হয়নি। শুক্রবার জেএনইউ-র ইতিহাসে সর্বাধিক (৭৩%) ভোট পড়ে। আর আজ ব্যালট খুলতেই দেখা গেল, পড়ুয়ারা ছুঁড়ে ফেলে দিয়েছে বিজেপির ছাত্র সংগঠনকে। ভোটে তাদেরকে অনায়াসে হারিয়েছে বাম ছাত্র সংগঠন। সভাপতি পদে ৯৩৪ ভোটে জিতলেন বামেদের প্রার্থী ধনঞ্জয়। সহ সভাপতি ও সাধারণ সম্পাদক (জিএস), যুগ্ম সাধারণ সম্পাদক (জেএস) পদেও এবিভিপি-র প্রার্থীদের হারান বাম জোটের প্রার্থীরা।

জয়ের পর জেএনইউ জুড়ে লাল পতাকার বিজয় উচ্ছ্বাস শুরু হয়ে যায়। হোলির আগের সন্ধ্যায় ভোটে জেতার আনন্দে চলে লাল আবীর খেলা। দেশজুড়ে একের পর এক নির্বাচনে হেরে অস্তিত্বসঙ্কটের মধ্যেও জেএনইউ-য়ে লালগড় অটুট থাকল। অনেক চেষ্টা করেও লালগড়ে দাঁত ফোটাতে পারল না গেরুয়া শিবির।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...