Saturday, April 4, 2026

মস্কোর হামলায় রাশিয়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন, জমি ছাড়তে নারাজ পুতিন

Date:

Share post:

শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রকাস সিটি হলে (Crocus City Hall) জঙ্গি হামলার পর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ছড়িয়ে পড়েছে হামলার মুহূর্তের। আইএস (ISIS) জঙ্গি সংগঠনও জঙ্গিদের ছবি প্রকাশ্যে এনেছে। গোটা বিশ্ব যখন নিরপরাধ সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যুর ছবি দেখে শিউরে উঠছে তখন রাজধানী শহরে জঙ্গি হামলা প্রশ্নের মুখে ফেলেছে রাশিয়ার সাধারণ মানুষের নিরাপত্তাকে। অন্যদিকে এই ঘটনার পরেও জঙ্গিদমনের থেকে ইউক্রেন যুদ্ধ জয়কেই যে বেশি প্রাধান্য দিচ্ছে পুতিন প্রশাসন, তা স্পষ্ট করেন সে দেশের রাষ্ট্রদূত (ambassador)।

বিশ্বের অন্যতম শক্তিশালী নিরাপত্তা বেষ্টনীতে মোড়া মস্কো (Moscow) শহর। মুহূর্তে কোনও জঙ্গি হামলাকে দমন করার ক্ষমতা রাখে ক্রকাস হল এলাকার আইডিয়া পুলিশ (idea police), যা কোনও অ্যাকশন মুভির থেকে কম না। তার পরেও সেখানে ঢুকে বিস্ফোরণ ঘটিয়ে, নির্বিচারে গুলি চালিয়ে পালিয়ে যেতে পারে জঙ্গিরা শুক্রবার। যদিও রাশিয়ার নিরাপত্তা বাহিনী ১১ জন সন্দেহভাজনকেই ধরে ফেলে, তবে ১৩৩টি প্রাণের বিনিময়ে। এই ঘটনার পরে পুতিন ঘনিষ্ঠ মন্ত্রিসভার সদস্য দাবি করেন ধৃত জঙ্গিদের জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ডের শাস্তির। যদিও বর্তমানে রাশিয়ায় মৃত্যুদণ্ড বন্ধ হয়ে গিয়েছে।

সাধারণ নাগরিকদের মৃত্যুর পরেও রাশিয়াকে নিজের পথ ও বিদেশনীতি থেকে সরিয়ে আনা যাবে না বলে দাবি আমেরিকায় রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভের (Anatoly Antonov)। ঘটনার পরে গোটা হামলার দায় ইউক্রেনের উপর চাপানোর চেষ্টা করলেও জঙ্গিদের তদন্তে নেমে প্রমাণিত হয় এই ঘটনায় ইউক্রেনের কোনও দায় নেই। তবে ধৃত জঙ্গিদের থেকে তাজিকিস্তানের (Tajikistan) নাগরিকত্বের প্রমাণ মিলেছে। আর এই প্রমাণ সামনে আসার পরই তাজিকিস্তানের রাষ্ট্রপতি এমোমলি রহমন এই হামলার নিন্দা করেন। রবিবারই তিনি পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি দাবি করেন জঙ্গিদের কোনও দেশের নাগরিকত্ব বা কোনও ধর্ম থাকে না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...