Friday, June 26, 2026

হস্টেলে পঞ্চম শ্রেণির ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য! তড়িঘড়ি বন্ধ হল স্কুল

Date:

Share post:

স্কুলের হস্টেলের মধ্যে পঞ্চম শ্রেণির এক ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল ওড়িশার (Odissa) রায়গড়া জেলার গুনুপুরে। পুলিশ সূত্রে খবর, বছর এগারোর ছাত্র জুডাস শবরের অস্বাভাবিক মৃত্যতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে আচমকা কীভাবে ওই ছাত্রের মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। অন্যদিকে, মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, তাদের ছেলেকে খুন করা হয়েছে। পুলিশি তদন্তে উঠে এসেছে শুক্রবার বিকেলে হস্টেলের ঘরে একাই ছিল পঞ্চম শ্রেণির ওই ছাত্র। স্কুলের এক অশিক্ষক কর্মী ঘরে টহল দিতে গিয়ে শিশুটির দেহ দেখতে পান। ঘটনার পর থেকে স্কুল কর্তৃপক্ষ তিন দিনের জন্য ছুটি ঘোষণা করেছেন। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়ানতন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ইতিমধ্যে স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরে পুলিশকে ওই কর্মী জানান, ঘরের দরজা ভেজানো ছিল। ঘরে ঢুকে তিনি দেখেন, সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ওই শিশুটি ঝুলছে। তিনি সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশও। অন্যদিকে, মৃত শিশুর বাবার অভিযোগ, ওই টুকু ছেলে সিলিং ফ্যান থেকে দড়ি ঝুলিয়ে গলায় ফাঁস নিতে পারে না। এটা অস্বাভাবিক। ওকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমি চাই, পুলিশ সঠিক তদন্ত করে অভিযুক্তদের খুঁজে বের করুক।

এদিকে স্কুলের প্রধানশিক্ষিকা সঙ্গীতা ওমকার পুলিশকে জানিয়েছেন, যে শিক্ষক হস্টেলের তদারকির দায়িত্বে থাকেন, বৃহস্পতিবার থেকে ছুটিতে ছিলেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...