Friday, April 3, 2026

আইপিএল-এর প্রথম ম্যাচেই বোর্ডের কথা অমান্য করলেন রাহুল, কি করলেন লখনৌ’র অধিনায়ক?

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা অমান্য করলেন লখনৌ সুপার জায়ান্টের অধিনায়ক কেএল রাহুল। রাহুলকে আইপিএল খেলার জন্য অনুমতি দিয়েছিল এনসি-এ। তবে সেখানে রাখা হয়েছিল একটি শর্ত। আর সেটি ছিলো শুরুর দিকের কয়েকটি ম্যাচে উইকেটরক্ষক হিসাবে খেলতে পারবেন না রাহুল। সেই শর্তেই তাঁকে আইপিএল খেলার অনুমতি দিয়েছিলো এনসিএ। কিন্তু প্রথম ম্যাচেই হাতে গ্লাভস তুলে নিলেন রাহুল। বোর্ডের শর্ত না মেনেই খেললেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

এদিন আইপিএল-এর প্রথম ম্যাচে খেলতে নেমেছিলো লখনৌ। প্রথম ম্যাচে লখনৌর সামনে ছিলো রাজস্থান রয়্যালস। সেই ম্যাচেই হাতে গ্লাভস তুলে নেন রাহুল। ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্ট খেলতে পারেননি রাহুল। তাঁর চোট ছিল। আইপিএলের আগে সুস্থ হয়ে উঠলেও বোর্ড জানিয়েছিল, রাহুল পুরোপুরি সুস্থ নন। তিনি ব্যাট করতে পারবেন কিন্তু উইকেটরক্ষক হিসাবে খেলতে পারবেন না।

এদিকে প্রথম ম্যাচে রাজস্থানের কাছে ২০ রানে হারল লখনৌ। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান করেন রাজস্থান। রাজস্থানের হয়ে ৮২ রানে অপরাজিত সঞ্জু স্যামসন। জবাবে ব্যাট করতে নেমে ১৭৩ রানে গুটিয়ে যায় লখনৌর ইনিংস।

আরও পড়ুন- ডার্বি জয় ইস্টবেঙ্গলের, মোহনবাগানকে হারালো ২-০ গোলে

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...