Friday, April 3, 2026

অভিবাসীরা আর স্বাগত নয় কানাডায়, আসছে নতুন নিয়ম

Date:

Share post:

গোটা বিশ্ব থেকে প্রবাসী ও অভিবাসীদের স্বাগত জানানো কানাডা এবার অস্থায়ী বাসিন্দা কমানোর পথে। আগামী তিন বছরে এই সংখ্যা কমিয়ে ফেলা হবে বলেই জানালেন অভিবাসন মন্ত্রী মার্ক মিলার। ট্রুডো সরকারের আইন অনুযায়ী পর্যটক, ছাত্র-ছাত্রী, কর্মচারী ও অস্থায়ী বাসিন্দারা তাঁদের দেশের অভিবাসী। এবার এই সংখ্যা কমানোর প্রক্রিয়ায় ছাত্র-ছাত্রী বা কর্মচারী কোন শ্রেণির ওপর কোপ পড়তে চলেছে তা এখনও স্পষ্ট নয়। ভারত থেকে একটা বিরাট সংখ্যায় শিক্ষার্থী ও তাঁদের পরিবার প্রতিবছর কানাডার অভিবাসী হন। তাঁদের ওপরও কতটা প্রভাব পড়বে নির্দিষ্ট করে জানানো হয়নি মন্ত্রকের তরফে।

সারা বিশ্বের পড়ুয়া থেকে বিভিন্ন ধরনের কর্মী শ্রেণির মানুষের বিশেষ পছন্দের দেশ কানাডা। এতদিন কানাডা সরকারও তাঁদের সাদরে গ্রহণ করেছে। প্রথমে অস্থায়ী বাসিন্দা ও পরে তাঁদের স্থায়ী নাগরিকেরও স্বীকৃতি দেয় কানাডা। শুধুমাত্র ২০২২ সালের হিসাব অনুযায়ী ৪ লক্ষ ৩৭ হাজার নতুন নাগরিক ও ৬ লক্ষ ৪ হাজার অস্থায়ী বাসিন্দা যুক্ত হয়েছে এক বছরে।

অভিবাসন মন্ত্রী মার্ক মিলারের দাবি, ২০২৩ সালে কানাডায় মোট অস্থায়ী বাসিন্দা ২৫ লক্ষ, যা দেশের জনসংখ্যার ৬.২ শতাংশ। এই সংখ্যাকে আগামী তিন বছরে কমিয়ে ৫ শতাংশ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই উদ্দেশে সব অঙ্গরাজ্য ও অঞ্চলগুলিকে তাদের প্রয়োজনীয় কর্মীর হিসাব করতে নির্দেশ দেওয়া হয়েছে। মিলারের দাবি প্রতিবছর অস্থায়ী বাসিন্দার সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। কর্মসংস্থান ও বাসস্থানের সংস্থান সমস্যা শুরু হতে পারে এর থেকে। ফলে তার আগেই এই পথে যাওয়ার নীতি নিচ্ছে কানাডা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...