Tuesday, June 23, 2026

নিজের পাড়ায় রঙের উৎসবে মাতলেন কুণাল, জমজমাট রামমোহন সম্মেলনীর পাড়া ক্রিকেট

Date:

Share post:

রাজনীতির বাইরে গিয়ে নিজের পাড়ায় রঙের উৎসবে মেতে উঠলেন কুণাল ঘোষ। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে রামমোহন সম্মেলনী দোল পূর্ণিমা উপলক্ষ্যে সোমবার আয়োজন করেছিল একটি প্রভাত ফেরী। ছোট থেকে বড় সবাই হলুদ পোশাকে রাঙিয়ে ছিলেন নিজেদের । শান্তিনিকেতনের ঢঙে গানের তালে তালে ছোটরা নৃত্য পরিবেশন করার পাশাপাশি এলাকা পরিক্রমা করলেন, আবিরের রঙে নিজেদের রাঙালেন এবং আনন্দে মেতে উঠলেন। আর এই অনুষ্ঠানে ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এলাকা পরিক্রমা চলাকালীন স্বাভাবিকভাবেই তার কাছে প্রশ্ন ছিল, দলবদলু তাপস রায় এবার উত্তর কলকাতার বিজেপি প্রার্থী। লড়াইটা তবে জমে গেল?

এই বিষয়ে কুণালের সাফ জবাব, এই লড়াইটা তৃণমূল কংগ্রেস জিতবে। এখানে প্রার্থী বড় কথা হবে না । কিন্তু যেহেতু তাপস রায় দীর্ঘদিন তৃণমূল পরিবারে ছিলেন এবং তার জনসংযোগ, কর্মী সংযোগ যথেষ্ট ভালো। ফলে আমাদের অনেকটা সতর্কতার সঙ্গে লড়তে হবে। আত্মতুষ্টির কোনও অবকাশ নেই। ‌ কারণ আমরা এটা জিতব।প্রভাত ফেরী শেষ হওয়ার কিছুক্ষণ পরই পাড়া ক্রিকেটে মেতে ওঠেন রামমোহন সম্মেলনীর সদস্যরা। সেখানে ব্যাট হাতে রাজপথে খেলতে নেমে পড়েন খোদ কুণাল ঘোষ । দোলের দিন রাজনীতির কচকচানি নয়, একেবারে অন্য মেজাজে কলকাতার রাজপথে ব্যাট করলেন কুণাল।এ প্রসঙ্গে তিনি বলেন, এটা উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্য। এদিন পাড়ার গলিতে গলিতে রং খেলার পাশাপাশি , ক্রিকেট খেলা হচ্ছে । আমরা ছোটবেলা থেকে দেখছি। সারাদিন রং খেলার পাশাপাশি আমরা সবাই মিলে ক্রিকেট খেলব, আনন্দ করব, রঙিন করে তুলবো আজকের এই দিন। সব মিলিয়ে দোল পূর্ণিমায় রামমোহন সম্মিলনী উত্তর কলকাতার ঐতিহ্যকে ফের মনে করিয়ে দিল।

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...