Tuesday, June 23, 2026

ঈশানের কাঁধে হাত বোর্ড সচিবের, তবে কি বরফ গলছে?

Date:

Share post:

বরফ কি গলছে বোর্ড কর্তা জয় শাহ এবং ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণের মধ্যে? গতকাল আইপিএল-এর ম্যাচে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। যেখানে গুজরাত টাইটান্সের কাছে প্রথম ম্যাচে হারে হার্দিক পান্ডিয়ার দল। তবে সেই ম্যাচেই দেখা গেল ঈশানে কাধেঁ হাত রাখেন বিসিসিআই সচিব জয় শাহ।

মাসখানেক আগে রঞ্জিট্রফি না খেলার কারণে বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন ঈশান। তবে তারপরই আইপিএল-এ নামেন ঈশান। তবে আইপিএলের শুরুটা ভাল হয়নি ঈশানের। প্রথম ম্যাচে ৪ বল খেলে শূন্য রানে আউট হয়েছেন। কিন্তু ম্যাচ শেষে তাঁর কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন বিসিসিআই সচিব জয় শাহ। যেখানে দেখা যায় দুজনে দীর্ঘক্ষণ হাসিমুখে কথাও বলেন। সেই ছবি দেখেই নেটদুনিয়ার আলোচনা তুঙ্গে। তাহলে কি বোর্ডের সঙ্গে তারকা ব্যাটারের ঠাণ্ডা লড়াইয়ে ইতি? এবার কি তাহলে জাতীয় দলের দরজা আবার খুলতে পারে ঈশানের জন্য। সেই নিয়ে তৈরি হয় জল্পনা।

২০২৩ নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজে মানসিক অবসাদের কারণ দেখিয়ে জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন ঈশান। গত বছর বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। বোর্ডের বারংবার নির্দেশ সত্ত্বেও একবারের জন্য রঞ্জিট্রফি খেলতে নামেননি। কিন্তু আইপিএল ক্যাপ্টেন হার্দিকের সঙ্গে বরোদায় অনুশীলন করতে দেখা যায় তাঁকে। তারপরেও রঞ্জি খেলেননি ঈশান। এরপরই বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয় ঈশানকে।

আরও পড়ুন- প্রাক্তন দল গুজরাতের কাছে হার হার্দিকের, মুম্বইকে ৬ রানে হারাল শুভমন গিলরা

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...