Monday, April 6, 2026

রঙে রঙে জনসংযোগ মালা রায়ের, ‘পাত্তা’ দিলেন না বিরোধী প্রার্থীকে

Date:

Share post:

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দোলের দিনটাকে জনসংযোগের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হিসেবে বেছে নিলেন সব রাজনৈতিক দলের নেতা-নেত্রী প্রার্থীরা। সোমবার, সকাল থেকেই নিজের লোকসভা কেন্দ্রে অর্থাৎ দক্ষিণ কলকাতার তৃণমূল (TMC) প্রার্থী মালা রায় (Mala Ray) যোগ দেন দোল উৎসবে।

এদিন দক্ষিণ কলকাতার ৮৮নম্বর ওয়ার্ডের উদ্যোগে আবির খেলার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন মালা রায়। প্রতাপাদিত্য রোডে বসন্ত উৎসবে সামিল হয়ে মালা রায় (Malay Ray) বলেন, সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ করা হয়, সব জায়গাতেই যেতে হয়। তবে এখানে শিশুদের সঙ্গে আবির খেলার মজাই আলাদা।

অন্যদিকে দোলের মরশুমে নির্বাচনের প্রচার। বসন্ত উৎসব উদযাপনের মধ্য দিয়েই জনসংযোগ সারলেন কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী। রবিবারই দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী তালিকায় নাম রয়েছে দক্ষিণ কলকাতারও। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিজেপি, সিপিআইএম, তৃণমূল তিন দলই মহিলা প্রার্থী দিয়েছে। একেবারে উত্তরবঙ্গ থেকে দেবশ্রী চৌধুরীকে উড়িয়ে নিয়ে এসেছে বিজেপি। কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় সঙ্গে লড়বেন দেবশ্রী চৌধুরী। বসন্ত উৎসবের মঞ্চ থেকেই বিরোধী দলের মহিলা প্রার্থী নিয়ে কটাক্ষ মালা রায়ের। মালা রায় বলেন, এর আগে রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি সাংসদকে দেখেনি সেখানকার মানুষ। আগের কেন্দ্রে হার জেনেই এবার দক্ষিণ কলকাতায় থাকে পাঠানো হয়েছে। মানুষ জানে। মানুষ বোঝে ফলে কে এলো কে প্রার্থী হলে সেটা নিয়ে ওতো চিন্তার কিছু নেই।




Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...