Saturday, April 4, 2026

“প্রতিটি মানুষের জীবন রাঙিয়ে উঠুক”! রাজ্যবাসীকে দোলযাত্রার ‘শুভনন্দন’ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সোমবার একদিকে যেমন কলকাতা-সহ বাংলায় পালিত হচ্ছে দোলযাত্রা (Dol Yatra), অন্যদিকে, দেশজুড়ে এদিন পালিত হচ্ছে হোলিও (Holi)। এদিন সকাল থেকেই রংয়ের উৎসবে মেতে উঠবে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্তের মানুষ। সোমবার রাজ্য তথা দেশবাসীকে দোলের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা পোস্ট করলেন তিনি।

এদিন মমতা লেখেন, সকলকে জানাই দোলযাত্রা ও হোলির আন্তরিক শুভনন্দন। শান্তি-সম্প্রীতি-ভালোবাসার রঙে বাংলার প্রতিটি মানুষের জীবন রাঙিয়ে উঠুক – এই প্রার্থনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দোল খুশির উৎসব, রঙের উৎসব। দোলের শুভেচ্ছাবার্তায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...