Friday, April 3, 2026

ভোটের টিকিট না পেয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা MDMK সাংসদের

Date:

Share post:

আসন্ন লোকসভা ভোটে টিকিট না পেয়ে একেবারে বড়সড় কাণ্ড ঘটিয়ে ফেললেন তামিলনাড়ুর এমডিএমকে সাংসদ। ভোটের টিকিট না পেয়ে এবার সরাসরি নিজেকে শেষ করতে অবিনাশী গণেশমূর্তি একেবারে কীটনাশক খেয়ে ফেললেন। আর তারপরই সঙ্কটজনক অবস্থায় এক হাসপাতালের আইসিইউতে ভর্তি হন তিনি।
পরিবারের তরফে জানানো হয়েছে, কীটনাশক খেয়ে ফেলেছিলেন সাংসদ। তার পরেই এই অবস্থা। তবে কী ভাবে সাংসদ কীটনাশক খেলেন, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে এমডিএমকে সাংসদকে দেখতে তামিলনাড়ুর শাসক এবং বিরোধী দলের একাধিক নেতা এবং মন্ত্রী হাসপাতালে পৌঁছে যান। তামিলনাড়ুর ইরোড কেন্দ্রের বর্তমান সাংসদ গণেশমূর্তি। ২০১৯ সালে ডিএমকে-র টিকিটে ওই কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে এমডিএমকে টিকিট দেয়নি। দলীয় সূত্রে খবর, সেই কারণে তিনি হতাশ ছিলেন।
এদিকে গণেশমূর্তির পরিবারের তরফে জানানো হয়েছে, রবিবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়েন সাংসদ। অবানাশী জানান, তাঁর শরীরে অস্বস্তি হচ্ছে। বমিও করতে শুরু করেন। এরপরই পরিবারের সদস্যদের কীটনাশক খাওয়ার কথাও জানিয়ে দেন সাংসদ। এরপরই দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোয়েম্বাটুরের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাংসদ। চিকিৎসকেরা জানিয়েছেন, সাংসদের শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক। ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...