Monday, April 6, 2026

সন্দেশখালির “প্রতিবাদী” মুখ রেখা বসিরহাটে বিজেপি প্রার্থী! প্রতিবাদে বিক্ষোভ মহিলাদের

Date:

Share post:

দোল যাত্রার দিন রংয়ের উৎসবের মধ্যেই বিজেপির প্রার্থী নিয়ে তুমুল বিক্ষোভ। পথে নামলেন সন্দেশখালি মহিলারা। বসিরহাট কেন্দ্রে বিজেপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখালেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, ”রেখা পাত্রকে প্রার্থী হিসেবে মানছি না। রেখা পাত্র যদি প্রার্থী হন, তাহলে কোনওভাবেই বিজেপির পক্ষে জেতা সম্ভব নয়। কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকেই প্রার্থী করতে হবে।”

গতকাল, রবিবার দ্বিতীয় দফায় ১৯ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। সকলের নজর ছিল উত্তর ২৪ পরগনার বসিরহাট কেন্দ্রের দিকে। এই আসনে চমক দিতে গিয়ে বিজেপি প্রার্থী করে সন্দেশখালির প্রতিবাদী রেখা পাত্রকে। তারপর থেকেই ক্ষোভ বিক্ষোভ বিজেপির অন্দরে।

সূত্রে খবর, বিজেপির নির্বাচনী কমিটির বৈঠকে বসিরহাটের প্রার্থীর হিসেবে রেখার নাম প্রস্তাব করেন শুভেন্দু অধিকারী। সেই প্রস্তাব সমর্থন করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, “সন্দেশখালি বাংলার এখন বড় ইস্যু। সারাদেশে সন্দেশখালি একটা নাম হয়ে উঠেছে। সেখান থেকে একজন প্রতিবাদী মুখ যদি প্রার্থী হন, এবং তিনি যদি মহিলা হন, তাহলে দলের পক্ষে ভালো।” কিন্তু সেই প্রার্থীকে ঘিরেই এবার বিক্ষোভ।

 

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...