Monday, April 6, 2026

হুগলির মহিলাদের “দিদি নাম্বার ওয়ান” বানাতে চান রচনা! “অভিনয়” বলে কটাক্ষ লকেটের

Date:

Share post:

সিঙ্গুরের বেগমপুর হাটতলায় বসন্ত উৎসবে যোগ দেওয়ার মধ্যে দিয়ে জনসংযোগ সারছিলেন হুগলি কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মঞ্চ থেকে তৃণমূলের তারকা প্রার্থীর ঘোষণা, “যদি বিজয়ী হই, তাহলে জি বাংলাকে বলবো হুগলি জেলার দিদিদেরকে আগে ডাকো। সবাইকে বলবো, আমাকে যদি দিদি নাম্বার ওয়ান করতে চাও , হুগলি জেলার মানুষ যারা আমাকে জিতিয়ে নিয়ে এসেছে, সেই হুগলির দিদিদের আগে দিদি নাম্বার ওয়ানে ডাকো, তারপরে অন্যসব দিদিরা আসবে।”

যদিও রচনার এমন মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ভদ্রেশ্বরে বসন্ত উৎসবে যোগ দিয়ে লকেট বলেন, “মানুষ দিদি নাম্বার ওয়ানে যেতে চায় না, মানুষ কাজ চায়, সুরক্ষা চায। মানুষ কৃষি চায়, শিল্প চায়। টিভিতে গিয়ে দিদি নাম্বার ওয়ান করে কি হবে? ওটাতো একটা অভিনয়ের পার্ট। কিন্তু আজকের দিনে মানুষ দুর্নীতি চায়না। মানুষ তোলাবাজি সিন্ডিকেট চায়না।আমার লজ্জা লাগে, এখানে কেন এই ধরনের প্রার্থী দিল যার কোনও রাজনৈতিক অভিজ্ঞতাই নেই। খুব খারাপ লাগে অন্যান্য নেতাদের জন্য। হুগলির মানুষ এত বোকা নয়। যথেষ্ট শিক্ষিত তারা। হুগলির মানুষ জানে কোনটা রাজনীতি কোনটা অভিনয়।”

 

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...