Thursday, June 25, 2026

এখনও প্রার্থী দিতে পারেনি বিরোধীরা! বুধ থেকে নিজের কেন্দ্রে প্রচার শুরু অভিষেকের

Date:

Share post:

অনেক চিৎকার করেও এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) বিরুদ্ধে প্রার্থী দিতে পারেনি রাম-বাম কেউই। কিন্তু তাতে আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন তৃণমূল (TMC) প্রার্থী। ১ জুন ভোট অভিষেকের লোকসভা কেন্দ্রে। তবে বুধবার থেকেই ডায়মন্ড হারবারে প্রচার শুরু করছেন অভিষেক।

লোকসভা ভোটে তিন ঘটনার আগে থেকেই বঙ্গ রাজনীতিতে ডায়মন্ড হারবার কেন্দ্র আলোচনার শীর্ষে উঠে এসেছিল। তৃণমূল (TMC) বিরোধী সব রাজনৈতিক নেতৃত্বই সেখানে লড়তে চেয়ে হুংকার দিয়েছিলেন। কিন্তু শাসকদলের প্রার্থী তালিকা ঘোষণার ১৬ দিন পরেও কোন দলই ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঠিক করে উঠতে পারেনি। বিজেপি এখনও এই কেন্দ্রে প্রার্থীই ঘোষণা করেনি। আর কংগ্রেস–সিপিএম–আইএসএফ হুঙ্কার ছাড়লেও সাহস দেখায়নি। রাজনৈতিক মহলের মতে, ডায়মন্ড হারবারকে মডেল করে তুলেছেন সাংসদ অভিষেক। যে পরিমাণ কাজ তিনি করেছেন তাতে খড়কুঠোর মতো উড়ে যাবেন যে কেউ। সুতরাং মুখে বললেও হার নিশ্চিত জেনে ময়দানে নামতে চাইছে না কেউ।

বুধবার থেকে ডায়মন্ডহারবারে নির্বাচনী প্রস্তুতি শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রচার শুরু করার আগে সাতটি বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে ভোট প্রস্তুতি বৈঠকও করবেন তিনি। ২৭, ২৮ এবং ২৯ মার্চ আমতলার সাত বিধানসভার নেতৃত্বের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করবেন তৃণমূল সাংসদ। ভোটের রূপরেখক ওই বৈঠকে তৈরি হবে। ২ এপ্রিল কোচবিহার যাবেন অভিষেক। সেখান থেকে ৩ এপ্রিল বীরভূমে যাওয়ার কথা। সুতরাং ঠাসা কর্মসূচি নিয়েই গোটা এপ্রিল মাস বাংলার নানা প্রান্ত চষে বেড়াবেন অভিষেক। সারা বাংলা অপেক্ষা করছে তাঁর বক্তব্য শোনার জন্য।




Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...