Thursday, June 25, 2026

ব্যর্থ সুনীলের গোল, বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এগিয়ে থেকেও আফগানিস্তানের কাছে ২-১ গোলে হার ভারতের

Date:

Share post:

কাজে এলো না সুনীল ছেত্রীর গোল। এদিন বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এগিয়ে থেকেও আফগানিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে হারল ভারতীয় দল। এদিন নিজের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে গোল করলেন সুনীল। কিন্তু দলকে জেতাতে পারলেন না তিনি। অ্যাওয়ে ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ভারত। তবে এদিন ঘরের মাঠে এগিয়ে গিয়েও হারতে হল তাদের।

ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় ভারতীয় দল। ম্যাচের ৩ মিনিটের মাথায় সহজ সুযোগ নষ্ট করে ইগর স্টিম্যাচের দল। ব্র্যান্ডনকে বল বাড়ান কোলাসো। নিজের ডানদিকে সুনীলকে বল দেন। যিনি বাঁ-পায়ে জোরালো শট মারেন। সেটা বাঁচিয়ে দেন আফগান গোলকিপার। পোস্টে লেগে বলটা বেরিয়ে যায়। এরপর একের পর এক আক্রমণ চালায় টিম ইন্ডিয়া। তবে ম্যাচের ৩৭ মিনিটে গোল পেয়ে যায় ভারত। পেনাল্টি থেকে গোল করে টিম ইন্ডিয়াকে ১-০ এগিয়ে দেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। আর এই গোলের সৌজন্যে দেড়শো ম্যাচে ৯৪-তম গোল হয়ে গেল সুনীলের। ম্যাচের প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে টিম ইন্ডিয়া।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে ম্যাচের ৭০ মিনিটে গোল হজম করে টিম ইন্ডিয়া। বল রাহুল ভেকের পায়ে লেগে গোলে ঢুকে যায়। এরপর ম্যাচের ৮৮ মিনিটেও ২-১ পিছিয়ে পরে স্টিম্যাচের দল। ৮৮ মিনিটের মাথায় বল ধরতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করেন গুরপ্রীত। পেনাল্টি পায় আফগানিস্তান। গোল করে দলকে এগিয়ে দেন শরিফ মুখাম্মাদ। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে থাকতে হলে আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয় দরকার ছিল ভারতের।কিন্তু ম্যাচ হেরে চাপে স্টিম্যাচের দল।

আরও পড়ুন- বর্ণ.বিদ্বেষী আ.ক্রমণের কারণে হতাশ ভিনিসিয়াস, স্পেনের বিরুদ্ধে নামার আগে কান্নায় ভেঙে পড়লেন তিনি

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...