Saturday, June 20, 2026

মোদির স্বচ্ছ ভারতের স্লোগান শিকেয়, ইস্ট-ওয়েস্ট মেট্রোতে যাত্রীদের ক্ষোভ বাড়ছে

Date:

Share post:

প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারতের শ্লোগান আপাতত মুখ থুবরে পড়েছে, সৌজন্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো। গঙ্গার তলা দিয়ে মেট্রো সফর সাড়া ফেলেছে গোটা রাজ্য। যাত্রী সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ১৫ মার্চ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে বাণিজ্যিক ভাবে যাত্রী পরিষেবা চালু করেছে কলকাতা মেট্রো।
কিন্তু এই ক’দিনেই প্রশ্নের মুখে মেট্রোর পরিষেবা। ফলে ক্ষোভ বাড়ছে যাত্রীমহলে। নিত্য যাত্রীদের ক্ষোভের কেন্দ্রে স্টেশনের টয়লেট বা শৌচালয়। প্রায় প্রতিটি স্টেশনের শৌচালয়গুলির অবস্থা এই ক’দিনেই বেহাল। কারণ, শৌচাগারগুলি নিয়মিত সাফাই হচ্ছে না। যাত্রীদের অভিযোগ, কোনও সাফাই না হওয়ার কারণে এই অবস্থা। তীব্র দুর্গন্ধ, নোংরা, দূষিত পরিবেশের কারণে সেগুলোতে এখন ঢোকা দায়। ঢাকঢোল পিটিয়ে টয়লেট চালু তাহলে আর লাভটা কী হল, উঠছে প্রশ্ন। অথচ আগে মেট্রো কর্তৃপক্ষ দাবি করেছিলেন, যাত্রী স্বাচ্ছ্যন্দের কথা মাথায় রেখে নতুন এই রুটের প্রতিটি স্টেশনেই থাকবে টয়লেট বা শৌচালয়। দেশের প্রথম মেট্রো রুট কবি সুভাষ থেকে দক্ষিণশ্বর বা ব্লু লাইনের স্টেশনগুলিতে কোনও শৌচালয় ছিল না। এ নিয়ে ক্ষোভ আছে যাত্রীমহলে। তাই এবার সে পথে হাঁটেনি মেট্রো। ফলে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটের প্রতিটি স্টেশনেই করা হয়েছে শৌচালয়। কিন্তু মাত্র দু সপ্তাহও কাটল না, ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে সেই সব শৌচালয়।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...