Saturday, April 4, 2026

রঙিন বসন্তে কন্যা সন্তানকে প্রকাশ্যে আনলেন আবীর!

Date:

Share post:

দোলের দিনই বড় সারপ্রাইজ দিলেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। এমনিতেই সেলেবদের জীবন নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহল কম নয়। তবে তার থেকেও বেশি আগ্রহ থাকে তারকা সন্তানদের নিয়ে। মানে তাঁকে ঘিরে মিডিয়া এবং সাধারণ মানুষের একটা আলাদা উন্মাদনা থাকবে। দম্পতিরা সেটা বেশ ভাল রকমই বোঝেন। সেই কারণেই বোধহয় সন্তানকে প্রকাশ্যে আনার জন্য বিশেষ কিছু নিয়ম বা প্ল্যানিং করেন অভিনেতা-অভিনেত্রীরা। টলিউড (Tollywood) হোক বা বলিউড একই ট্রেন্ড সর্বস্ব। রণবীর-আলিয়া হোক বা রাজ-শুভশ্রী, করণ- বিপাশা হোক বা গৌরব- ঋদ্ধিমা, তারকা দম্পতিরা আজকাল বিশেষ দিনক্ষণ দেখে সন্তানদের সঙ্গে বাকিদের পরিচয় করিয়ে দিচ্ছেন। কিন্তু সব অভিনেতারাই কি ছোট বয়সেই সন্তানকে প্রকাশ্যে আনছেন নাকি কিছু ব্যতিক্রমও আছে? এক্ষেত্রে টলিপাড়ার ‘গোয়েন্দা’ আবীর চট্টোপাধ্যায়ের কথাই সবার আগে বলতে হয়। যুবতী থেকে তরুণী প্রত্যেকের হার্টথ্রব হয়েও ব্যক্তিগত জীবনকে কখনই পাবলিক করেননি অভিনেতা। স্ত্রী নন্দিনীর (Nandini Chatterjee) সঙ্গে তাঁর রসায়ন নিয়ে কটুক্তি হলেও খুব পরিণত মানসিকতার পরিচয় দিয়ে সেসবের মোকাবেলা করেছেন আবীর (Abir Chatterjee)। তবে তাঁর কন্যা সন্তানকে কেমন দেখতে সে নিয়ে কূলকিনারা করে উঠতে পারেনি মিডিয়া। এবার মেয়েকে প্রকাশ্যে আনলেন অভিনেতা নিজেই।

বাংলা সিনেমার দর্শকের কাছে আবীর চট্টোপাধ্যায় অত্যন্ত প্রিয় একজন অভিনেতা। সিরিয়াল জগত থেকে ক্যারিয়ার শুরু করে যেভাবে তিনি একের পর এক ভাল ছবি উপহার দিয়েছেন, তাতে প্রথম সারির সব পরিচালকদের পছন্দের তালিকাতেই আবীরের নাম দেখা যায়। স্মিতভাষী, হ্যান্ডসাম অভিনেতার অনুরাগীদের মধ্যে আবীর ও নন্দিনী চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা ময়ূরাক্ষী চট্টোপাধ্যায়কে (Mayurakhshi Chatterjee) নিয়ে একটা চাপা আগ্রহ ছিলই। কারণ সে ভাবে কোনও ফিল্মি পার্টি কিংবা সমাজমাধ্যমের পাতায় দেখা যায়নি অভিনেতার মেয়েকে। এবার সকলের আক্ষেপ মিটিয়ে রঙের দিনে সপরিবারে ধরা দিলেন ‘ রক্তবীজ ‘ অভিনেতা। মেয়ে এবং স্ত্রীকে নিয়ে আবীরের দোল উদযাপন মুহূর্তে ভাইরাল সমাজ মাধ্যমের পাতায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...