Friday, June 26, 2026

ভোটের সময় তাপপ্রবাহ থেকে বাঁচতে বেশ কিছু নির্দেশিকা নির্বাচন কমিশনের

Date:

Share post:

ভরা গ্রীষ্মেই লোকসভা ভোটের আয়োজন করা হয়েছে দেশ জুড়ে। সাত দফায় দীর্ঘ সময় ধরে চলবে ভোট পর্ব। তাই ভোটে শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রবল গরম ও তাপ প্রবাহ জনিত পরিস্থিতি মোকাবিলা নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ। এমত অবস্থায় সাধারণ ভোটার ও ভোট কর্মীদের স্বার্থের কথা মাথায় রেখে বেশ কিছু নির্দেশ দিয়েছে কমিশন। প্রবল গরমে যাতে তাঁরা অসুস্থ হয়ে না পড়েন তা দেখতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে।১) বহুতল বাড়ির ক্ষেত্রে ভোটকেন্দ্র নিচু তলায় করতে হবে।

২) কোনও ভোটারকে ২ কিলোমিটারের বেশি ভোট দিতে যেতে হবে না। একমাত্র পাহাড়ি এলাকার ক্ষেত্রে এই দূরত্ব একটু বেশি হতে পারে।

৩) প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত পানীয় জলের বন্দোবস্ত করতে হবে। জল খাওয়ার জন্য রাখতে হবে গ্লাস।

৪) ভোটগ্রহণ কেন্দ্রে পোলিং এজেন্টদের জন্য টেবিল, চেয়ার ও বেঞ্চ রাখতে হবে। বসার ব্যবস্থা করতে হবে প্রতিবন্ধী, অন্তঃস্বত্ত্বা ও প্রবীণ ভোটারদের জন্য

৫) ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের জন্য মাথার উপর আচ্ছাদন তৈরি করতে হবে।

৬) অনেক মা শিশুদের নিয়ে ভোট দিতে যান। ওই শিশুদের দেখভালের জন্য প্রতি ভোট কেন্দ্রে এক জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।

কোনও ব্যক্তির ‘সান স্ট্রোক’ হলে কমিশনের পরামর্শ:

১) ঠান্ডা জায়গায় ওই ব্যক্তিকে শুইয়ে দিতে হবে। মাথায় জল ঢালতে হবে। ওই ব্যক্তির ঘর্মাক্ত জামাকাপড় পরিষ্কার করতে হবে।

২) ওআরএস বা ওই ধরনের কোনও পানীয় খাওয়াতে হবে।

৩) পরিস্থিতি আশঙ্কাজনক হলে অবিলম্বে হাসপাতালে ভর্তি করাতে হবে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...