Friday, June 26, 2026

প্রতিহিংসামূলক রাজনীতির প্রতিবাদ! কৃষ্ণনগর দিয়ে প্রচার শুরু মমতার, ৩১ মার্চ ধুবুলিয়ায় সভা

Date:

Share post:

ছক ভেঙে এবার কৃষ্ণনগর দিয়ে লোকসভা ভোটের প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাধারণত যেসব কেন্দ্রে আগে ভোট থাকে সেখানেই প্রথমে প্রচার করেন তিনি। কিন্তু ষড়যন্ত্র করে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়া, সম্প্রতি তাঁর বাবার বাড়িতে CBI হানা- এইসবই রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তৃণমূলের (TMC)। নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে এইভাবে হেনস্থার বিরুদ্ধে আক্রমণ শাণাতেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দিয়ে ৩১ মার্চ থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল সভানেত্রী। ধুবুলিয়ায় ওই দিন সভা রয়েছে তাঁর।

দিন দশেক আগে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেও কাজ করেছেন। মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডেনরিচে বহুতল বিপর্যয় ঘটনারস্থলে উপস্থিত হন। নবান্নে গিয়ে প্রয়োজনীয় সরকারি কাজ সারেন। এবার খানিকটা সুস্থ হয়ে নামছেন প্রচারে। সূত্রের খবর, ৩১ মার্চ কৃষ্ণনগরে (Krishnanagar) ধুবুলিয়ার মাঠ থেকে দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের প্রচারে সভা করবেন তৃণমূল সুপ্রিমো।

লোকসভায় নির্বাচন আগেই অতিরিক্ত তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় এজেন্সি। বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের হেনস্থা এমনকী গ্রেফতারও করছে বিজেপি ‘নিয়ন্ত্রিত’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা ইস্যুতে সরব বিজেপি বিরোধী দলগুলি। কেজরিওয়ালের গ্রেফতারিতে নতুন করে একজোট I.N.D.I.A জোট। বাংলায় মহুয়া মৈত্র থেকে শুরু করে চন্দ্রনাথ সিনহা স্বরূপ বিশ্বাস- তৃণমূলের বিভিন্ন নেতাদের টার্গেট করছে ইডি-সিবিআই-আয়কর। এই নিয়ে আগেও সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো-সহ শীর্ষ নেতৃত্ব। এই অবস্থায় মহুয়া মৈত্রের হয়ে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বার্তা দেন সেদিকেই তাকিয়ে কর্মী-সমর্থকরা।




Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...