Saturday, April 4, 2026

প্র.য়াত রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ, শো.কপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বার্ধক্য জনিত সমস্যায় দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ৮:১৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ (Srimat Swami Smarananandaji Maharaj)। স্বামী স্মরণানন্দ মহারাজের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

স্বামীজীর মৃত্যুতে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের শ্রদ্ধেয় সভাপতি শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। এই মহান সন্ন্যাসী তাঁর জীবদ্দশায় রামকৃষ্ণদের বিশ্ব ব্যবস্থাকে আধ্যাত্মিক নেতৃত্ব দিয়েছেন এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্তদের জন্য সান্ত্বনার উৎস হয়ে আছেন। আমি তাঁর সমস্ত সহযাত্রী সন্ন্যাসী, অনুগামী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই।

প্রসঙ্গত, ২০১৭ সালে রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ হন স্মরণানন্দ মহারাজ। গত কয়েক বছর রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা চলছিল। মহারাজের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে হাসপাতালেও দেখতে যান। মঠ সূত্রে খবর আজ রাত এগারোটা নাগাদ তাঁর মরদেহ বেলুড় মঠে নিয়ে আসা হবে। সারারাত ভক্তদের জন্য খোলা থাকবে মঠের দরজা। ভক্তদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য বুধবার ভোর সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অধ্যক্ষ মহারাজের মরদেহ বেলুড় মঠের সাংস্কৃতিক ভবনে শায়িত থাকবে। রাত ৯টার পর বেলুড় মঠেই অধ্যক্ষ মহারাজের অন্ত্যেষ্টি প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরও পড়ুন- প্রয়াত রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...