Saturday, April 4, 2026

কোপা আমেরিকা , ব্রাজিলের গ্রুপে কোস্টারিকা

Date:

Share post:

চলতি বছর বসতে চলেছে কোপা আমেরিকা কাপের আসর। আমেরিকার মাটিতে চলতি বছরের জুনে শুরু হবে কোপা আমেরিকা। টুর্নামেন্টের ড্র আগেই হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল বাছাই পর্ব থেকে উঠে আসা দুটি দলের। যে দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের গ্রুপে থাকবে। সেই অপেক্ষাও শেষ। আর্জেন্টিনা পেল কানাডাকে। অন্যদিকে, ব্রাজিলের গ্রুপে জায়গা করে নিল কোস্টারিকা।

কোপার বাছাই পর্বের ম্যাচে কানাডা ২-০ গোলে হারিয়েছে ত্রিনিদাদ ও টোবাগোকে। কানাডার হয়ে গোল দুটি করেন যথাক্রমে কাইল লারিন ও জ্যাকব শাফেলবার্গ। এদিকে, কোস্টারিকা ৩-১ গোলে হন্ডুরাসকে হারিয়েছে। ম্যাচের ১০ মিনিটে মাইকেল চিরিনোসের গোলে এগিয়ে গিয়েছিল হন্ডুরাস। কিন্তু ১২ মিনিটেই কোস্টারিকাকে সমতায় ফিরিয়ে আনেন অরল্যান্ড গালো। এরপর ৫৬ ও ৬২ মিনিটে ওয়ারেন মাদ্রিগল ও জেফারসন ব্রেনেসের গোলে জয় নিশ্চিত করে ফেলে কোস্টারিকা।

এর ফলে, গ্রুপ ‘এ’-তে আর্জেন্টিনা, পেরু ও চিলির সঙ্গে রইল কানাডা। গ্রুপ ‘ডি’-তে ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ের সঙ্গে কোস্টারিকা। ২০ জুন আর্জেন্টিনা বনাম কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে এবারের কোপা আমেরিকা। ২৩ জুন অভিযান শুরু করবে ব্রাজিল।

আরও পড়ুন- পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতে অভিমানী বিরাট, দিলেন সমালোচনার জবাব

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...