Wednesday, June 24, 2026

পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতে অভিমানী বিরাট, দিলেন সমালোচনার জবাব

Date:

Share post:

গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সৌজন্যে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৭৭ রান করেন তিনি। একটা সময় যখন একের পর এক উইকেট পরতে থাকে, তখন ব্যাট হেতে দলকে ভরসা দেন তিনি। আর সেই সুবাদে ম্যাচের সেরাও হন তিনি। আর ম্যাচের সেরা পুরস্কার নিতে এসে অভিমানী বিরাট। দিলেন সমালোচনার জবাব। বললেন , বিশ্বের অন্য প্রান্তে ক্রিকেটের প্রচারের জন্য আমার নাম ব্যবহার হয়।

ম্যাচ শেষে বিরাট বলেন, “ আমি জানি এখন আমার নাম বিশ্বের অন্য প্রান্তে ক্রিকেটের প্রচারের জন্য ব্যবহার হয়। তবে এখনও মনে হয় টি-২০ ক্রিকেটে কিছু দেওয়ার বাকি আছে আমার।”

এদিকে ইংল্যান্ড সিরিজ না খেলা এবং ছেলের জীবনে আসা নিয়ে মুখ খুললেন বিরাট। এই নিয়ে বিরাট বলেন, “এমন একটা জায়গায় চলে যেতে চেয়েছিলাম, যেখানে কেউ আমাদের চিনতে পারবে না। দুটো মাস শুধু নিজের মতো থাকতে চেয়েছিলাম। একেবারে স্বাভাবিক জীবন যাপন করতে চেয়েছিলাম। এই অভিজ্ঞতাটা অসাধারণ। আমি এখন দুই সন্তানের বাবা। পরিবারগত ভাবে আমার জীবনটাই বদলে গিয়েছে। একসঙ্গে আমরা অনেকটা সময় কাটিয়েছি। মেয়ের সঙ্গে সময় কাটাতে পেরেছি। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে, পরিবারের সঙ্গে এতটা সময় কাটানোর সুযোগ পেয়েছি। আমি তো দলের ক্রিকেটারদের বলছিলাম, গত দু’মাসে এত চিৎকার শুনিনি। আমার যে আরেকটা দিক আছে, সেটা গত দু’মাসে বুঝতে পেরেছি। এই উপলব্ধিটা অসাধারণ।”

আরও পড়ুন- পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন বিরাট


Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...