Thursday, June 4, 2026

১৩৪ কোটি খালিস্তানি টাকা AAP-র তহবিলে! বিনিময়ে জঙ্গি মুক্তি!

Date:

Share post:

কেজরিওয়ালের গ্রেফতারির পর ভিডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি খালিস্তানি নেতা পান্নুনের (Gurpatwant Pannun)। তাঁর দাবি ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে ১৬০ লক্ষ মার্কিন ডলার অর্থাৎ ১৩৪ কোটি ভারতীয় টাকা আপের (AAP) তহবিলে দিয়েছে খালিস্তানি গোষ্ঠী। এমনকি আমেরিকায় একটি বৈঠকে কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গে বৈঠকের ভিত্তিতে এই আর্থিক লেনদেন হয় বলেও দাবি খালিস্তানি নেতার। স্বাভাবিকভাবেই তাঁর এই ভিডিও বার্তার পর রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।

তবে পান্নুন তাঁর ভিডিও বার্তায় আরও একটি বিস্ফোরক দাবি করেছেন। তাঁর দাবি কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয় আপ-কে আর্থিক সহযোগিতার বিনিময়ে তিনি ১৯৯৩ দিল্লি বিস্ফোরণে (Delhi Bomb Blast) অভিযুক্ত খালিস্তানি নেতা দেবিন্দর পাল সিং ভুল্লারকে (Devinder Pal Singh Bhullar) মুক্তির প্রক্রিয়া চালাবেন। ১৯৯৩ সালের এই বিস্ফোরণে নয়জনের মৃত্যু হয়, ৩১ জন গুরুতর আহত হয়। লোকসভা ভোটের আগে আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেফতারিতে স্বভাবতই চাপে দল। এরপর পান্নুনের ভিডিও তাতে নতুন মাত্রা যোগ করেছে।

এই বছরই জানুয়ারিতে পান্নুন দাবি করেছিলেন কেজরিওয়াল ও পাঞ্জাবে আপ মুখ্যমন্ত্রী ভগবন্ত মান খালিস্তানি গোষ্ঠীর থেকে ৬০ লক্ষ মার্কিন ডলার নিয়েছিলেন। নির্বাচন এগিয়ে আসায় সেই অঙ্ক বেড়ে ১৬০ লক্ষ মার্কিন ডলার হয়ে যাওয়ার রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। সেই সঙ্গে টাকার বিনিময়ে জঙ্গিকে মুক্ত করার কেজরিওয়ালের প্রতিশ্রুতি দেওয়া ভিডিও বার্তা নিয়েও প্রশ্ন রাজনৈতিক মহলের। সুপ্রিম কোর্টের নির্দেশে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ভুল্লার এই বছরই ২৯ ফেব্রুয়ারি নিজের আগাম জামিনের আবেদন প্রত্যাহার করেছিলেন।

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...