Friday, April 3, 2026

দেবের প্রচারে ঘাটালের দুয়ারে দুয়ারে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে হাজির মা লক্ষ্মী

Date:

Share post:

প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই প্রচারে বেরিয়ে ঘাটালের বিভিন্ন প্রান্ত চষে ফেলছেন তৃণমূল কংগ্রেসের দু’বারের তারকা সাংসদ অভিনেতা দেব। কখনও হুড খোলা গাড়িতে তো কখনও মঞ্চে, কখনও আবার চায়ের দোকানে জনসংযোগ করতে দেখা যাচ্ছে দেবকে। এবার দেবের সমর্থনে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তৃণমূলের মহিলা কর্মীরা।

দেবের হয়ে প্রচারে লক্ষীর ভাণ্ডার হাতে রাজ্য সরকারের নানান প্রকল্প নিয়ে এলাকার বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন ঘাটাল পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কোননগর এলাকার লক্ষ্মীকান্ত কর্মকার। সঙ্গে রয়েছেন এলাকার মহিলা তৃণমূলের কর্মীরা। ছেলে হলেও মেয়ের সাজে দেবের হয়ে প্রচারে ঝড় তুললেন কাউন্সিলর। বাড়ি বাড়ি গিয়ে তিনি বলছেন, ‘আমি লক্ষ্মী এসেছি কাকিমা, বৌদি বাড়িতে আছো’।

লক্ষ্মীর দাবি, ‘এলাকার মহিলা সংগঠনকে গড়ে তুলতেই এই বেশ। এখন আমার ওয়ার্ডে মহিলা সংগঠন খুবই শক্ত’। তিনি বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের জিজ্ঞাসা করছেন, ‘আপনারা লক্ষীর ভাণ্ডার পাচ্ছেন? এবার আপনাদের অ্যাকাউন্টে ৫০০ টাকা বেড়ে এক হাজার ও ১২০০ টাকা পাবেন। আপনারা খুশি তো? ভোট দেবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে?’

আরও পড়ুন- প্রার্থী-বিতর্কের মাঝে ড্যামেজ কন্ট্রোলে মোদি, সন্দেশখালির প্রতিবাদী রেখা পাত্রর সঙ্গে ফোনে কথা

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...