Friday, June 26, 2026

প্রার্থী-বিতর্কের মাঝে ড্যামেজ কন্ট্রোলে মোদি, সন্দেশখালির প্রতিবাদী রেখা পাত্রর সঙ্গে ফোনে কথা

Date:

Share post:

এবার লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। কে এই রেখা পাত্র? রেখা সন্দেশখালি আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ। কিন্ত রেখাকে আবার প্রার্থী পছন্দ নয় সন্দেশখালির মহিলাদের একাংশের। ইতিমধ্যেই রেখার বিরোধিতায় পোস্টার পড়েছে। বেগতিক বুঝে বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কানে পৌঁছে দেয় বঙ্গ বিজেপি। ড্যামেজ কন্ট্রোলে নামেন খোদ মোদি। প্রার্থী-বিতর্কের মাঝেই রেখাকে তিনি সরাসরি ফোন করেন। ‘শক্তি স্বরূপা’ বলে সম্বোধন করেন!

ঘটনাটি ঠিক কী? গত রবিবার দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় জায়গা পেয়েছেন সন্দেশখালি প্রতিবাদী মুখ রেখা পাত্র। সন্দেশখালি যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই বসিরহাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এদিকে প্রার্থী বদলের দাবিতে পথে নেমেছে সন্দেশখালির মহিলাদের একাংশ। তাঁদের দাবি, ‘রেখা পাত্র যদি প্রার্থী হন, তাহলে কোনওভাবেই বিজেপির পক্ষে জেতা সম্ভব নয়। কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকেই প্রার্থী করতে হবে’। এই যখন পরিস্থিতি, তখন বসিরহাটে দলের প্রার্থীর সঙ্গে কথা বললেন স্বয়ং মোদী!

কথোপকথনের সময় রেখাকে মোদি বলেন,’বাংলার নারীশক্তি জেগে উঠছে। বাংলার নারীশক্তি আমাদের আর্শীবাদ করছে’। সঙ্গে বার্তা, ‘সন্দেশখালিতে বড় সাহসের কাজ করেছেন আপনি। আপনাদের পাশে আছি’। রেখা বলেন, ‘আমার নাম ঘোষণা হওয়ার সন্দেশখালি মানুষ খুশি। সন্দেশখালির মানুষ আমার পাশে আছে। সন্দেশখালির মা-বোনেরা অত্য়াচারিত হয়েছে। সন্দেশখালির মেয়ে আমি, ভোটে পুরো সমর্থন পাব’।

সূত্রের খবর, বিজেপির নির্বাচনী বৈঠকে বসিরহাটে প্রার্থী হিসেবে রেখা পাত্রের নাম প্রস্তাব করেছিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব সমর্থন করেন মোদি। বলেন, ‘সন্দেশখালি বাংলার সবচেয়ে বড় বিষয়। সারাদেশে সন্দেশখালি একটা নাম হয়ে উঠেছে। সেখান থেকে একজন প্রতিবাদী মুখ যদি প্রার্থী হন, তাহলের দলের পকেষ ভালো হবে’।

 

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...