Monday, April 6, 2026

মুম্বইয়ে কর্পোরেট অফিসে বিধ্বংসী আগুন, বহুতলে আটকে শতাধিক কর্মী!

Date:

Share post:

রঙের উৎসব কাটিয়ে সবেমাত্র কাজ শুরু করেছিলেন বাণিজ্য নগরীর কর্পোরেট অফিসের কর্মীরা। আচমকাই ভয়াবহ দুর্ঘটনা। অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৬ তলার কর্পোরেট অফিস। মুম্বই (Fire in Mumbai) সংলগ্ন শহরতলি এলাকা মুুলুন্দে কর্পোরেট পার্কে বহু বাণিজ্যিক সংস্থার দফতর। যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন কয়েকশো কর্মী ভেতরে কাজ করছেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও উদ্ধারকারী দল। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বহুতলে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...