Friday, June 19, 2026

বসন্ত উৎসবে ইউসুফের হয়ে রঙিন প্রচারে হুমায়ুন! বহরমপুর যেন তৃণমূলের সুখের সংসার

Date:

Share post:

বিধানসভা হোক পঞ্চায়েত কিংবা পুরভোট, মন পসন্দ প্রার্থী না হলেই হুমায়ুন কবীর বারে বারে “বিদ্রোহী” হয়ে ওঠেন! লোকসভা ভোটের আগেই তার ব্যতিক্রম হয়নি। গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূল বহরমপুরের প্রার্থী হিসেবে তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম ঘোষণার পরই ফের বিদ্রোহী হয়েছিলেন হুমায়ুন।

প্রয়োজনে নির্দল হয়ে দাঁড়ানোর হুশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন হুমায়ুন। তবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর বরফ গলে। একশো আশি ডিগ্রি ঘুরে যান ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ইউসুফ বহরমপুরের মাটিতে পা রাখার দিন থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েন হুমায়ুন।

দোলের দিন রীতিমতো আবির মেখে দলীয় প্রার্থী ইউসুফ
পাঠানের সমর্থনে রঙিন প্রচার করলেন হুমায়ুন। শপথ নিলেন অধীর চৌধুরীকে হারানোর। স্থানীয় শক্তিপুর প্রতাপ সংঘের মাঠে বসন্ত উৎসবে যোগ দিয়ে বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে আবির খেলে ইউসুফ পাঠানের হয়ে প্রচার করলেন ভরতপুরের তৃণমূল বিধায়কও। সবমিলিয়ে ইউসুফকে সামনে রেখে লোকসভা ভোটের আগে তৃণমূলে সুখের সংসার!

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...