Saturday, April 4, 2026

কৃষক আন্দোলনেই দ্বিমত? পাঞ্জাবে বিজেপির সঙ্গে জোটে ‘না’ আকালি দলের

Date:

Share post:

ওড়িশা, সিকিমের পর এবার পাঞ্জাব। বিজেপির হাত ছাড়ছে জোটসঙ্গীরা। আসন সমঝোতা নিয়ে সমস্যা নয়, এবার একেবারে মূল নীতিগত ফারাকে বিজেপির সঙ্গে জোট বাতিল করল পাঞ্জাবের দীর্ঘদিনের সঙ্গী শিরোমণি আকালি দল। বন্দিমুক্তি ও কৃষক আন্দোলনে বিজেপির নীতির সঙ্গে ফারাকেই লোকসভা নির্বাচনে একলা চলো নীতিতে আকালি দল।

কেন্দ্রের ক্ষমতায় আসার পর আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য ৪০০ আসন। আর সেই লক্ষ্যে এতটাই উচ্চাকাঙ্ক্ষী মনোভাবে দেখাচ্ছে বিজেপি যে জোটসঙ্গী বিভিন্ন আঞ্চলিক দলগুলিকে নিজেদের প্রত্যাশার তলায় চেপে দিচ্ছে। ওড়িশার নবীন পট্টনায়েক বা সিকিমে ক্ষমতাসীন সিকিম ক্রান্তিকারি মোর্চা তা মেনে নেয়নি। অন্যদিকে কৃষক আন্দোলনে কেন্দ্রের সরকারের অনমনীয় মনোভাব শিরোমণি আকালি দলের কাছে বিজেপির নীতিগত ছবি স্পষ্ট করে দিয়েছে।

শুক্রবার শিরোমণি আকালি দলের দলীয় বৈঠকের পরই আভাস পাওয়া গিয়েছিল লোকসভা ভোটে তারা বিজেপির হাত ধরবে না। কৃষকদের দাবি নিয়ে বারবার বৈঠক করেও তাতে আমল দেয়নি বিজেপি। এমনকি আন্দোলনে গ্রেফতার শিখ বন্দিদের মেয়াদের পরেই জেল থেকে মুক্তি দেওয়া হয়নি। রাজনীতির থেকে দলীয় আদর্শকে সম্মানের স্থানে রেখে বিজেপির হাত ছাড়ল তারা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...