Saturday, April 4, 2026

হঠাৎ তড়িৎ তোপদারের বাড়িতে দলবদলু অর্জুন সিং, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ব্যারাকপুরের রাজনীতিতে বর্ষীয়ান রাজনীতিক তড়িৎ তোপদারের সঙ্গে অর্জুন সিংয়ের মধুর সম্পর্কের কথা সর্বজনবিদিত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েই তড়িৎ তোপদারের বাড়িতে এসে তাঁর আশীর্বাদ নিয়ে গিয়েছিলেন অর্জুন। বিজেপি ছেড়ে তৃণমূল ঘুরে ফের বিজেপিতে ফেরা সেই অর্জুন সিং এবারও সেই ট্রাডিশন বজায় রাখলেন। সোমবার সন্ধ্যেতে তিনি যান নোনাচন্দন পুকুরের বর্ষীয়ান নেতার বাসভবনে।

ভোটযুদ্ধে আবারও জয়যুক্ত হওয়ার আশীর্বাদ প্রার্থনা করলেন। বললেন, ওঁর আশীর্বাদ ছাড়া বারাকপুরে কিছুই হয় না। আশীর্বাদ আমি আগেও নিতে এসেছিলাম। এবারও এলাম।
আসলে তড়িৎবরণ তোপদার মানেই বারাকপুরের দাপুটে রাজনৈতিক চরিত্র। রাজ্যে ক্ষমতার পালাবদলে সিপিএম শূন্য হলেও এই অঞ্চলে এখনও য টিকে আছে তার নাম। বয়সের ভারে রাজনীতিতে সক্রিয়তা কমেছে তড়িৎবাবুর। একমাত্র এলাকার বড় মিটিংয়ে ভাষণ দেওয়া এবং দলকে গাইড করা ছাড়া সেভাবে দেখা যায় না। কিন্তু তাঁর বাড়িতে দিনভর বিভিন্ন দলের নেতাদের আনাগোনা লেগেই থাকে। প্রবীণ রাজনীতিকের পরামর্শ চাইতে আসেন অনেকে।

এদিকে ব্যারাকপুরের প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে আচমকা হাজির লোকসভার তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকও। সঙ্গে ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও পুরপ্রধান উত্তম দাসও।
এই প্রসঙ্গে, পার্থ ভৌমিক বলেন, তড়িৎবাবু একজন প্রবীণ নেতা। ৮৪ বছর বয়স। নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাসের থেকে জানতে পারি ওঁর শরীরটা একটু খারাপ হয়েছে। হাঁটাচলায় একটু সমস্যা হচ্ছে। তাই বিধায়ক এবং পুরপ্রধানকে নিয়ে দেখতে গিয়েছিলাম। রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি। যা হয়েছে সবটাই ব্যক্তিগত এবং পুরোনো দিনের গল্প। পায়ে হাত দিয়ে নমস্কার করে ওঁর আশীর্বাদ চাইলাম।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...