Saturday, April 4, 2026

মোদির ফোনে কি আদৌ ড্যামেজ কন্ট্রোল হবে?সন্দেশখালির রেখায় অশনি সঙ্কেত দেখছে বিজেপি

Date:

Share post:

আসন্ন লোকসভা ভোটে সন্দেশখালি ইস্যুকে জাতীয় পর্যায়ে পৌঁছে দিয়ে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। তারই কৌশল হিসাবে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী প্রার্থী করা হয়েছে সন্দেশখালির ‘প্রতিবাদী মুখ’ রেখা পাত্রকে। মহিলা ভোট টানার কৌশল হিসেবে প্রার্থী করা হয়েছে রেখাকে। কিন্তু সেই উদ্দেশ্যে কি আদৌ সফল হতে পারবে পদ্ম শিবির? সংশয় খোদ বিজেপির অন্দরে। বরং আনকোড়া রেখাকে প্রার্থী করায় অশনি সঙ্কেত দেখছে বিজেপি কর্মী সমর্থকরা।

গত, রবিবার দ্বিতীয় পর্যায়ে বাংলার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। তখনই দেখা যায় বসিরহাট কেন্দ্রে কিছু চমক দিয়ে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখাকে প্রার্থী করেছে বিজেপি। যা নিয়ে সোমবার বিক্ষোভ হয়েছে সন্দেশখালিতে। তড়িঘড়ি বিজেপি নেতারা ময়দানে নেমে তা চাপা দেওয়ার চেষ্টা করেন। প্রধানন্ত্রী মোদিকে দিয়ে ফোন করানো হয় রেখাকে। ড্যামেজ কন্ট্রোলের কৌশল হিসেবে তাঁদের কথোপকথন ভাইরাল করা হয়। যাতে সবাই মনে করেন, রেখা আসলে মোদির প্রার্থী। কিন্তু তাতে আদৌ লাভ হবে?

রেখা পাত্রকে লড়াই করতে হবে লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভাজুড়ে। আর সেখানেই সংশয় বিজেপির অন্দরে। বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা প্রায় ১৭ লক্ষ। এর মধ্যে সংখ্যালঘু ভোটার ৫২ শতাংশ। তাছাড়া মহিলা ভোটারের সংখ্যাও যথেষ্ট। স্বাভাবিকভাবে একেবারেই ‘আনকোরা’ প্রার্থী দিয়ে কতটা বৈতরণী পার হওয়া যাবে, তা নিয়েও সিঁদুরে মেঘ দেখছে বিজেপির একটি বড় অংশ। এক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন অনেকেই। এদিকে সন্দেশখালিতে দেওয়াল লিখন করল তৃণমূল কংগ্রেস। এলাকার প্রতিবাদী মহিলারাই তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সমর্থনে দেওয়াল লিখন করেছেন। সব মিলিয়ে বসিরহাটে প্রার্থী নিয়ে চাপে বিজেপি।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...