Tuesday, June 23, 2026

ঢাকুরিয়ায় রেল লাইনের পাশে ঝুপড়িতে ভ.য়াবহ অগ্নি.কাণ্ড! ঘণ্টা দেড়েকের চেষ্টায় স্বাভাবিক ট্রেন চলাচল

Date:

Share post:

ঢাকুরিয়া রেললাইন (Dhakuria) সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার দুপুরে আচমকাই রেললাইন সংলগ্ন বস্তিতে আগুন লেগে যায় বলে খবর। এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে খবর। ঘটনার জেরে একেবারে পুড়ে ছাই হয়ে যায় ঢাকুরিয়া-যাদবপুরের (Dhakuria Jadavpur) মধ্যে রেল লাইন সংলগ্ন কমপক্ষে ২০টি ঝুপড়ি ভস্মীভূত হয়ে যায় বলে খবর। এরপরই মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। তবে এদিন দুর্ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় বেশ অনেকটা সময় বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। আপ এবং ডাউন দুই লাইনেই দাঁড়িয়ে পড়ে একাধিক লোকাল ট্রেন।

তবে এদিন পরিস্থিতি বেগতিক হতেই খবর দেওয়া হয় দমকলে। যদিও প্রথম স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগালেও ঘটনাস্থলে এসে পৌঁছয় দমদলের ৭টি ইঞ্জিন। পরে প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। এদিন ঢাকুরিয়া থেকে যাদবপুর যাওয়ার পথে রেললাইনের ডানদিকে যে ঝুপড়িগুলি রয়েছে সেখানেই প্রথম আগুন লাগার ছবি চোখে পড়ে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শিয়ালদহ দক্ষিণ শাখায় ফের ট্রেন চলাচল শুরু হয় বলে খবর।

স্থানীয়দের দাবি, কিছু বুঝে ওঠার আগে এদিন পর পর বেশ কয়েকটি গ্যাস বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলে। এরপরই একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাত ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। যদিও এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...