Thursday, June 4, 2026

রাজনৈতিক প্রতিহিংসা! পিনারাই-কন্যার সংস্থার নামে মামলা ইডি-র

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সিগুলিকেই যে বিরোধীদের বিরুদ্ধে হাতিয়ার করেছে বিজেপি, ফের একবার তার সাক্ষী থাকল কেরালা (Kerala)। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কন্যা বিনা বিজয়নের (Veena Vijayan) সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সংস্থার বিরুদ্ধে দায়ের হওয়া একটি পুরোনো মামলায় লোকসভা নির্বাচনের মুখে মামলা রুজু করল ইডি। তাদের দাবি বিপুল পরিমাণ টাকার আয়ের উৎস দেখাতে পারেনি বিনা বিজয়নের সংস্থা এক্সালজিক সলিউশনস প্রাইভেট লিমিটেড (Exalogic Solutions Pvt Ltd)।

বাংলায় একাধিক ইস্যুতে কেন্দ্রীয় তিন তদন্তকারী সংস্থাকে এগিয়ে দেওয়া হয়েছে। দিল্লি ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের গ্রেফতারির পরে এবার দক্ষিণে নজর বিজেপির। সম্প্রতি কেন্দ্রের বঞ্চনার ইস্যুতে দক্ষিণ ভারতের রাজ্যগুলি যে একযোগে সামিল হয়েছে, সেখানে নেতৃত্বের জায়গায় ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। এমনকি রাজ্যে প্রায় দুবছর ধরে আটকে থাকা শিক্ষা ও সমবায় বিল আটকে রাখা নিয়ে রাজ্যপাল-রাষ্ট্রপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছে কেরালা সরকার।

তবে এবার মুখ্যমন্ত্রী কন্যার সংস্থাকে কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে লোকসভা নির্বাচনে কেরালায় বামেদের ব্যাকফুটে ঠেলতে চাইছে বিজেপি। ইডির দাবি আয়কর (Income Tax) সংক্রান্ত মামলার জেরে এই মামলা দায়ের হয়। একটি রাসায়নিক উৎপাদক সংস্থার থেকে নেওয়া ১.৭২ কোটি হিসাবে মাসিক নেওয়ার টাকার বিনিময়ে কোনও বিক্রয়দ্রব্য দেখাতে পারেনি এক্সালজিক। আয়কর দফতরের সেই মামলার ভিত্তিতে মামলা শুরু করল ইডি।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...