Saturday, June 20, 2026

কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মিলল না, ইডি-কে নোটিশ আদালতের

Date:

Share post:

বুধবার স্বস্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। জামিন মামলার শুনানিতে ইডি (ED)-কে নোটিশ দাখিল করলেও অন্তর্বর্তী জামিন পেলেন না তিনি। ফলে বৃহস্পতিবার ফের তাঁর আদালতে ওঠার দিন সম্ভাবনা ঘনিয়ে এলো তাঁর সিবিআই হেফাজতে চলে যাওয়ার। কাজে এলো না কংগ্রেসনেতা আইনজীবী অভিষেক মনু সাংভির (Abhishek Manu Singhvi) সওয়াল।

বুধবার সওয়ালের শুরুতেই আত্মপক্ষ সমর্থন করে অভিষেক মনু সাংভি দিল্লি হাইকোর্টে (Delhi High Court) নিজের যুক্তি পেশ করেন কেন কেজরিওয়ালের গ্রেফতারি অযোক্তিক। ইডি-র পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল আইনজীবী এসভি রাজু (SV Raju) দাবি করেন ইডি এই জামিনের আবেদনের উত্তর সাজানোর জন্য যথেষ্ট সময় পায়নি। বিচারপতি স্বর্ণকান্ত শর্মা দুপক্ষের যুক্তি শোনার পর পর্যবেক্ষণে জানান, আদালত দুপক্ষের কথা শুনতে প্রতীজ্ঞাবদ্ধ। তার জন্য ইডি-র পক্ষের যুক্তি শোনাটা আবশ্যক। এই মামলায় ইডি-র বিস্তারিত উত্তর না শুনে সুযোগ না দেওয়া তাদের জন্য খারাপ।

এই মামলায় ইডি-র কাছে উত্তর চেয়ে নোটিশ জারি করে আদালত। পরবর্তী শুনানি ৩ এপ্রিল। তবে বৃহস্পতিবার কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। এর পর দিল্লি আবগারি মামলায় তাঁকে নিজেদের হেফাজতে বৃহস্পতিবারই চেয়ে আদালতে আবেদন করতে পারে সিবিআই (CBI)।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...