Tuesday, June 23, 2026

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, কলকাতা বিমানবন্দরে ডানা ভাঙল ২টি বিমানের

Date:

Share post:

নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমান বন্দরে (Airport) অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুটি বিমান (Flight)। রানওয়েতে পাশাপাশি দুটি বিমানের ডানায় ধাক্কা লাগে। এয়ার ইন্ডিয়ার বিমানের উইংয়ের একটি অংশে ভেঙে রানওয়েতে (Runway) পড়ে। ইন্ডিগোর (Indigo) উইং-ও বেঁকে যায়। ঘটনার আকস্মিকতায় বিমানবন্দর চত্বরে আতঙ্ক ছড়ায়। ইন্ডিগোর বিমানে ৪ শিশু-সহ ১৩৫ জন যাত্রী ছিলেন। সবাই সুরক্ষিত আছেন বলে বিমান বন্দর সূত্রে খবর। ইন্ডিগো বিমানের উভয় চালককে কাজ থেকে সাময়িক ভাবে অব্যাহতি দিয়েছে বিমান নিয়ন্ত্রণ সংস্থা DGCA।

বুধবার সকাল ১১ টা নাগাদ দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে (Flight) ধাক্কা মারে ইন্ডিগোর বিমান। ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের গন্তব্য ছিল চেন্নাই। অন্য বিমানটি যাচ্ছিল দ্বারভাঙা। চেন্নাইগামী বিমানের ডানার ওপরের অংশের যন্ত্রাংশ ভেঙে পড়ে। ইন্ডিগোর বিমানটির ডানা ধাক্কার জেরে তুবড়ে যায়। ইন্ডিগো এয়ারলাইন্সের উভয় পাইলটকে অফ-রোস্টার (কাজ থেকে অব্যাহতি) করা হয়েছে। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে ডিজিসিএ।




Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...