Tuesday, June 23, 2026

যোগীরাজ্যে স্কুলেও ‘বিপদে’ ছাত্রীরা, লাগাতার যৌন নিগ্রহ! গ্রেফতার প্রধানশিক্ষক

Date:

Share post:

পরীক্ষায় নম্বর কম পাওয়ার ভয়ে প্রথমে মুখ বন্ধ করে থাকা। শেষে আতঙ্কে স্কুলে যাওয়াই বন্ধ হয়ে যাচ্ছিল উত্তরপ্রদেশের বুলন্দশহর (Bulandsehr) জেলার একটি প্রাথমিক স্কুলের ছাত্রীদের। শিক্ষাজীবনের শুরুতেই স্কুলের প্রতি এই আতঙ্কের জন্য দায়ী প্রাথমিক স্কুলেরই প্রধান শিক্ষক (principal)। যোগীরাজ্যে নারী নিরাপত্তার ছবিটা স্পষ্ট হয়ে যায় এই খুদে পড়ুয়াদের উপর যৌন নিগ্রহের (sexual assault) অভিযোগের পরই। যদিও অভিযোগের পর অভিযুক্ত প্রধানশিক্ষককে গ্রেফতার করেছে আর্নিয়া থানার পুলিশ।

প্রাথমিক স্কুলের ৯ থেকে ১২ বছরের বালিকাদের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক প্রতাপ সিং (Pratap Singh) ছাত্রীদের শরীরের গোপণস্থানে হাত দিতেন। জোর করে মোবাইলে অশ্লীল ভিডিও (indecent videos) দেখাতেন। আর এইসব কথা বাড়িতে বলা বারণ ছিল। তাহলেই ‘শিক্ষক’ তাদের পরীক্ষায় ফেল করিয়ে দেবেন এমনকি স্কুল থেকে বের করে দেবেন। খুদে মেয়েরা এই হুমকিতে নিজেদের নিয়ে আশঙ্কায় বাড়িতেও কিছু বলত না। শুধু ধীরে ধীরে তারা স্কুলে আসা বন্ধ করে দিতে থাকে।

আর্নিয়া থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ দ্রুত গ্রেফতার করে প্রতাপ সিং-কে। ১২ জন ছাত্রী এই অভিযোগ জানায়। পুলিশে দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী দেখা যায় অভিযোগকারী সব ছাত্রীই হয় ওবিসি (OBC) না হয় এসসি (SC) শ্রেণির পরিবারের সন্তান।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...