Monday, March 23, 2026

দক্ষিণবঙ্গে বাড়ছে অস্বস্তি, চলতি সপ্তাহেই তাপমাত্রা পৌঁছাবে ৪০ ডিগ্রিতে!

Date:

Share post:

অকাল বৃষ্টি আবহাওয়ার এতটুকু বদলাতে পারল না। উল্টে দোল মিটতেই দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র অস্বস্তি। বাড়ছে গরম, চলতি সপ্তাহে তাপমাত্রা পৌঁছাবে ৪০- এর ঘরে। আশঙ্কা প্রকাশ আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, এই সপ্তাহেই কলকাতার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ যার জন্য ক্রমশ বাড়ছে অস্বস্তি। আজ বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তাতে গরম কমবে না। উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টি চলবে।

Related articles

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...