Saturday, April 4, 2026

ফের বাড়ল ইডি হেফাজতের মেয়াদ! আদালতে মোদি সরকারের ‘মুখোশ’ খুললেন কেজরিওয়াল

Date:

Share post:

ফের ইডি হেফাজতের মেয়াদ বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal)। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে (Rouse Avenue Court) হাজির করানো হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। এদিন আদালতে যাওয়ার পথে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে দিল্লির মুখ্যমন্ত্রী জানান, তাঁর গ্রেফতারি ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ ছাড়া কিছুই নয়। বৃহস্পতিবার তাঁর ইডি হেফাজতের মেয়াদ আরও চার দিনের জন্য বাড়ানোর ঘোষণা আদালতের।

এর আগে কেজরিওয়ালকে ছ’দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল দিল্লির আদালত। বৃহস্পতিবার তার মেয়াদ শেষ হয়েছে। সেকারণেই এদিন ফের তাঁকে আদালতে হাজির করানো হয়। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী আক্রমনাত্বমক মেজাজে সাফ জানান, এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। মানুষ ঠিক এর জবাব দেবে। এদিন আদালতে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সুনীতা। ছিলেন কেজরির মন্ত্রীসভার অতিশী, গোপাল রাই, সৌরভ ভরদ্বাজের মতো আম আদমি পার্টির নেতারাও। পাশাপাশি এদিন আদালতে নিজের সপক্ষে বলতে গিয়ে কেজরি বলেন, আমি ইডির রিম্যান্ডের আবেদনের বিরোধিতা করছি না। ওরা যত দিন চায় আমাকে হেফাজতে রাখতে পারে। কিন্তু এটা একটা দুর্নীতি। এতে ইডির দু’টি উদ্দেশ্য। প্রথমত, আপকে ভেঙে দেওয়া। দ্বিতীয়ত, আড়ালে তোলাবাজির চক্র চালানো।

এখানেই শেষ নয়। কেজরি আরও বলেন, ইডি বলছে, আবগারি দুর্নীতিতে ১০০ কোটি টাকা নয়ছয় হয়েছে। তা হলে সেই টাকা কোথায় গেল? আসল দুর্নীতিটা শুরু হয়েছে ইডির তদন্ত শুরু হওয়ার পর। আমাকে গ্রেফতার করা হয়েছে। কোনও আদালতে আমাকে অপরাধী প্রমাণ করা যায়নি। সিবিআই ৩১ হাজার এবং ইডি ২৫ হাজার পৃষ্ঠার চার্জশিট দিয়েছে। সেগুলো পড়েও আমাকে গ্রেফতার করার কোনও কারণ খুঁজে পাওয়া যাবে না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...