Friday, June 26, 2026

প্রচারে ঝড় তুলে রচনা দলীয় কর্মীদের ঘুগনি খাওয়ালেন এবং নিজেও খেলেন 

Date:

Share post:

এর আগে নিজের হাতে খাবার পরিবেশন করেছিলেন হুগলির তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এবার দলীয় কর্মীদের ঘুগনি ট্রিট দিলেন তিনি। সঙ্গে নিজেও জমিয়ে খেলেন ঘুগনি। কিছুদিন আগেও সিঙ্গুরে প্রচারে গিয়ে দই খেয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। এবার প্রচারের ফাঁকে ঘুগনি খেলেন ও খাওয়ালেন। বললেন, এখানকার দইও ভালো, ঘুগনিও ভালো। নিজে খাচ্ছি, অন্যদেরও খাওয়াচ্ছি।

প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরেই প্রচারে ঝড় তুলেছেন রচনা। কিন্তু কখনওই তাঁর বিরোধী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যাযকে নিয়ে মন্তব্য করেননি। কিন্তু লকেট চট্টোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করতেই এবার গর্জে উঠলেন রচনা। বললেন, আমি ছুটি নিয়ে আসিনি। ওঁর মতো নই। ও তো ছুটি নিয়ে এসেছিল ৫ বছর আগে। আমি রাজনীতিতে নতুন, কিন্তু মন থেকে রাজনীতি করব। আর মন থেকে যা করা হয়, সেখানেই জয়ী হওয়া যায়।

এদিন হুডখোলা গাড়িতে প্রচার সারেন রচনা। ক্ষেতে আলু চাষিদের দেখে তিনিও নেমে পড়েন। জমি থেকে আলু তোলা হচ্ছিল তখন। তাঁর ফাঁকেই ক্ষেতমজুরদের সঙ্গে জমিয়ে আড্ডা দেন দিদি নম্বর ওয়ান।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...