Wednesday, April 8, 2026

সাতসকালে বিমানবন্দরে চলল গুলি, মৃত এক জওয়ান!

Date:

Share post:

কলকাতা বিমানবন্দরে (NSCBI Airport) গুলি! ভোর ৫ টা নাগাদ আচমকাই পাঁচ নম্বর গেট থেকে একটা গুলির শব্দ, যা শুনে রীতিমত হইচই পড়ে যায় বিমানবন্দর চত্বরে। কর্তব্যরত সিআইএসএফ কর্মীরা ব্যস্ত চেকিংয়ের কাজে। দৌড়ে যানসি আইএসএফ কর্মীরা। দেখা যায় CISF-এর এক কর্মী লুটিয়ে পড়েছেন মাটিতে। মৃতের নাম সি বিষ্ণু (২৫)। সার্ভিস রিভলবার থেকেই চলেছে গুলি বলে মত প্রত্যক্ষদর্শীদের।

তেলেঙ্গানার বাসিন্দা ওই জওয়ান ২০২২ থেকে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন। আজ সকাল পাঁচটার সময়ই হঠাই বিমান বন্দরের পাঁচ নম্বর গেটে গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে ভিআইপি রোডের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিশ পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছেন।

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...