Monday, April 6, 2026

কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর মামলা খারিজ দিল্লি হাইকোর্টে!

Date:

Share post:

আবগারি মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়া অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের আর্জি খারিজ। উপরাজ্যপাল এবং কেন্দ্র সিদ্ধান্ত নেবে বলে জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আজ কেজরিকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করা হয়। আপের (AAP) তরফে আগেই জানানো হয়েছিল যে মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালই দায়িত্ব সামলাবেন। সেই মতো ইডি হেফাজত থেকেও সরকারি নির্দেশ দিতে দেখা গেছে আফ সুপ্রিমোকে। আজই তাঁর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। এদিন তাঁর মুখ্যমন্ত্রী পদ খারিজ নিয়ে সওয়াল করা হলে, দিল্লি হাইকোর্ট (Delhi High Court) জানিয়ে দিয়েছিল এ ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবেন উপরাজ্যপাল এবং কেন্দ্র।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...