Friday, June 26, 2026

প্রয়াত ডিএমকের সাংসদ এ গণেশমূর্তি, শোকের ছায়া রাজনৈতিক মহলে

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে দুঃসংবাদ। প্রয়াত ডিএমকের সাংসদ এ গণেশমূর্তি (MP A Ganeshmurti)। রবিবার রাতেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। গত কয়েকদিন ধরে ভেন্টিলেশনে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার ভোর রাতে হৃদরোগে (Cardiac Arrest) আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।

কোয়েম্বাটোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মারুমালারচি দ্রাবিড় মুনেত্রা কাজাগামের সাংসদ এ গণেশমূর্তি। ভোর পাঁচটা নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ৭৬ বছর বয়সী সাংসদ। চিকিৎসকরা জানিয়েছেন কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মাল্টি অর্গান ফেলিওর হওয়ায় শেষরক্ষা করা যায়নি। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, গত ২৪ মার্চ রাতে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। ভোর থেকে রক্তবমি হতে শুরু করে। সাংসদ নিজেই জানিয়েছিলেন তিনি কীটনাশক খেয়েছেন। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হয়। সোমবার রাতে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। আজ সকালে তাঁর মৃত্যুর খবর মিলেছে। কী কারণে তিনি কীটনাশক খেয়েছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...