Monday, April 6, 2026

ভোটে সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা! বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নের

Date:

Share post:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই দেশজুড়ে শুরু হবে লোকসভা ভোট (Loksabha Election)। বাংলার মোট ৪২টি আসনকে সাত দফায় ভাগ করা হয়েছে অর্থাৎ আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত মোট সাত দিন হবে ভোট প্রক্রিয়া। গণনা হবে ৪ জুন। ভোট চলাকালীন এই পুরো প্রক্রিয়ায় সরকারি কর্মীদের (Govt Employee) যাতে কোনওরকম অসুবিধা না হয়, তাঁরা যাতে বিনা বাধায় ভোট দিতে পারেন, সেকারণেই এবার ছুটি ঘোষণা করল রাজ্য সরকার (Govt of West Bengal)। বৃহস্পতিবার নবান্নের তরফে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে ভোট নয়, উপ নির্বাচন থাকলেও সংশ্লিষ্ট কেন্দ্রের অফিস, স্কুল বন্ধ থাকবে। তবে এই ছুটির জন্য সরকারি কর্মীদের এক পয়সা বেতনও কাটা যাবে না। এছাড়াও বেসরকারি কর্মীদেরও ওই দিনগুলিতে ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। তবে শ্রম দফতরের তরফে সে নিয়ে একটি আলাদা বিজ্ঞাপ্তি জারি করা হবে বলেও জানানো হয়েছে।


এছাড়া শ্রম দফতরের তরফে জানানো হয়েছে, বিভিন্ন কারখানা বা চা বাগানে কর্মরত শ্রমিকরাও ভোট দিতে যেতে পারবেন। এছাড়া যাঁরা নিজের কেন্দ্রের বাইরে অন্য কোথাও কাজ করেন, তাঁরা স্পেশাল লিভ বা বিশেষ ছুটি নিয়ে ভোট দিতে যেতে পারবেন। এছাড়াও যে স্কুলকে ভোটকেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেই কেন্দ্রগুলিতে ভোটের আগের দিনগুলিতে স্থানীয় ছুটি দিতে হবে। চলতি বছর বাংলায় লোকসভা নির্বাচন হবে সাত দফায়। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে ১৩ মে, ২০ মে ২৫ মে এবং ১ জুন যে যে এলাকায় ভোট সেই সেই এলাকার সব অফিস কাছারি বন্ধ থাকবে।

উদাহরণ হিসাবে ১৯ মে প্রথম দফার ভোটের দিন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনের সব অফিস কাছারি বন্ধ থাকবে। একই ভাবে অন্যান্য ভোটের দিনগুলিও সরকারি ছুটি হিসাবে গণ্য হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...