Friday, June 26, 2026

ভোটের মুখে MGNREGA-র মজুরি বৃদ্ধি কেন্দ্রের! ফের বঞ্চিত বাংলা, উঠছে বিধিভঙ্গে অভিযোগও

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Lokshabha Election) আগে হাতে থাকা সব সংস্থা দিয়েই বিরোধীদের পরাজিত করতে চাইছে কেন্দ্রের মোদি সরকার। বাদ যাচ্ছে না নির্বাচন কমিশনও! ভোটের মুখে MGNREGA-র দৈনিক মজুরি বাড়াল কেন্দ্র। বৃহস্পতিবারই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানেও রয়েছে বাংলার প্রতি বঞ্চনা। রাজ্য ভিত্তিক মজুরি বৃদ্ধি হয়েছে। আর যেখানে সর্বোচ্চ ৩৪ টাকা পর্যন্ত দৈনিক বৃদ্ধি করা হয়েছে, সেখানে বাংলার বৃদ্ধি মাত্রা ১৪ টাকা। কীভাবে ভোটের মুখে এই বিজ্ঞপ্তি জারি করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

এমনিতেই দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য ১০০ দিনের টাকা আটকে রেখে কেন্দ্রের মোদি সরকার। কেন্দ্রের কাছে বারবার বিভিন্ন ভাবে দরবার করেও কাজ না হওয়ায়, মুখ্যমন্ত্রী নির্দেশে রাজ্য সরকার সেই প্রাপ্য দিতে শুরু করেছে। এবার মজুরি বৃদ্ধির ক্ষেত্রেও বঞ্চিত বাংলা। ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলায় ১০০ দিনের কাজের দৈনিক মজুরি বাড়ানো হয়েছে ১৩ টাকা। আগে ২৩৭ টাকা করে মজুরি পেতেন কর্মীরা। সেটা বেড়ে হল ২৫০ টাকা। শতাংশের হিসাবে ৫.৫ শতাংশ। অথচ বিজেপি শাসিত রাজ্যে ১০০ দিনের কাজের দৈনিক মজুরি বৃদ্ধির হার অনেক বেশি। সবথেকে বেশি দেওয়া হচ্ছে হরিয়ানাতে। সেখানে ৩৭৪ টাকা দৈনিক বৃদ্ধি হয়েছে। আবার শতাংশের হিসেবে মজুরি সবচেয়ে বেশি বেড়েছে গোয়াতে। দৈনিক মজুরি বেড়েছে একলাফে ৩৪ টাকা। মোদি রাজ্য গুজরাটে মজুরি বৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ।

আরও পড়ুন: কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর মামলা খারিজ দিল্লি হাইকোর্টে!

পাশাপাশি অভিযোগ, এই ঘোষণার মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে কেন্দ্র। বিরোধীদের প্রশ্ন, ভোট ঘোষণা হওয়ার পরে কীভাবে ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধির ঘোষণা করে মোদি সরকার। যদিও কেন্দ্র সাফাই দিয়েছে, বাজেটেই এই বিষয়ে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এটা শুধু বিজ্ঞপ্তি জারি হল। সেটাও নির্বাচন কমিশনের (Election Commission) থেকে বিশেষ অনুমতি নিয়ে। কিন্তু প্রশ্ন উঠছে এই বৃদ্ধিকে তো প্রচারের হাতিয়ার করবে বিজেপি। শুধু তাই নয়, আগামী পয়লা এপ্রিল থেকেই এই বৃদ্ধি কার্যকর হবে। সুতরাং, স্বাভাবিক ভাবেই এটা ভোটারদের প্রভাবিত করার কৌশল বলে সরব হয়েছে বিরোধীরা।

একই সঙ্গে প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনই (Election Commission) বা এই অনুমতি দিল কীভাবে! যদি কোনও বৃদ্ধি না হত, তাহলে রুটিন নোটিফিকেশন পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী জারি হতে পারত। কিন্তু যখন মজুরি বৃদ্ধি হয়েছে, এবং সেটাও সমহারে হয়নি- তখন তার অনুমতি দেয় কী করে নির্বাচন কমিশন? কেন্দ্রীয় এজেন্সির মতো ইনির্বাচন কমিশনকেও কেন্দ্রে নিজেদের রাজনৈতিক অভিসন্ধির জন্য কাজে লাগাচ্ছে বলে অভিযোগ বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলির।




Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...