Monday, April 6, 2026

শরীর সুস্থ হতেই ব্যাট হাতে কামাল রিয়ানের, ফাঁস করলেন রহস্য

Date:

Share post:

গতকাল দিল্লি ক্যাপিটালসকে ১২ রানে হারায় রাজস্থান রয়্যালস। এই ম্যাচে ব্যাট দুরন্ত পারফরম্যান্স করেন রিয়ান পরাগ। ৮৪ রানে অপরাজিত তিনি। ইনিংস সাজান ৭ টি চার এবং ৬টি ছক্কা দিয়ে। তাঁর এই মারকুটে ইনিংসে ভর দিয়ে ১৮৫ রান করেন রাজস্থান। আর দলের হয়ে এমন পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত রিয়ান। তবে জানেনকি এই ম্যাচে আগে সুস্থ ছিলেন না রিয়ান। সেকথা ম্যাচ শেষে ফাঁস করেন রিয়ান নিজেই। খেলার শেষে নিজের শারীরিক সমস্যা নিয়ে বলতে শোনা যায় রিয়ানকে ।

এই নিয়ে রাজস্থানের তরুণ ক্রিকেটার বলেন, “ আমাকে কঠিন পরিশ্রম করতে হয়েছে। গত তিনদিন আমি বিছানায় বলতে গেলে শয্যাশায়ী ছিলাম। ব্যথা কমার ওষুধের উপরেই ছিলাম আমি। আজকে বিছানা থেকে উঠেই খেলতে নেমে পড়েছি।“ এরপরই তিনি বলেন, “ বাড়ির কথা বলতে শুরু করলে আবেগপ্রবণ হয়ে পড়ি।গত তিন-চার বছরে আমার লড়াইটা দেখেছে মা।”

এদিকে শেষে অধিনায়ক সঞ্জু স্যামসনও প্রশংসা করেন রিয়ানের। সঞ্জু বলেন, “গত কয়েক বছরে রিয়ান পরাগ বড় নাম হয়ে উঠেছে। আমি যেখানেই যাই, মানুষ ওর কথা বলে। ভারতীয় ক্রিকেটকে অনেককিছু দিতে পারে রিয়ান পরাগ।”

আরও পড়ুন- আজ আইপিএল-এর পরবর্তী ম্যাচে নামছে কেকেআর, প্রতিপক্ষ আরসিবি

Related articles

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...