Friday, April 3, 2026

জেলা শাসকদের থেকে স্পর্শকাতর বুথের তালিকা চাইল কমিশন!

Date:

Share post:

লোকসভা নির্বাচন (Loksabha Election) শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বাংলায় প্রথম দফায় ভোট গ্রহণ আগামী ১৯ এপ্রিল। এবার রাজ্যের কোন কোন জেলায় স্পর্শকাতর বুথ রয়েছে তার তালিকা চেয়ে পাঠালো নির্বাচন কমিশন (EC)।

ভোট ঘোষণার সময়ে যে গাইডলাইন প্রকাশ করা হয় সেখানে ৫০% বুথে ওয়েবকাস্টিং-এর (Web Casting) কথা বলা হয়েছিল। সেই পদক্ষেপ কার্যকরী করতে এবার জেলাশাসকদের কাছে লোকসভা কেন্দ্র ধরে ধরে কোথায় কোথায় ওয়েবকাস্টিং প্রয়োজন তার তথ্য চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। যত দ্রুত সম্ভব এই রিপোর্ট নির্বাচন কমিশনকে জমা দিতে হবে। ভোট চলাকালীন যাকে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই আইন শৃঙ্খলার দিক থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করতে চাইছে কমিশন। ইতিমধ্যেই রাজ্যে দেড়শ কোম্পানি সেন্ট্রাল ফোর্স মোতায়েন হয়ে গেছে। আগামী পয়লা এপ্রিল আরও ২৭ কোম্পানি বাহিনী আসবে বলে খবর।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...