Saturday, April 4, 2026

ভোটের আগে তৃণমূল নেতাদের গ্রেফতার করতে BJP-NIA বৈঠক! চাঞ্চল্যকর দাবি কুণালের

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) আবহে চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। কেন্দ্রীয় এজেন্সি NIA -এর সঙ্গে বিজেপির গোপন আঁতাতের অভিযোগ তুললেন তিনি। কুণালের দাবি, বিজেপি নেতাদের দেওয়া তালিকা অনুযায়ী NIA অভিযান চালাচ্ছে। আগামিদিনেও অভিযান চলবে। লোকসভার আগে মাঠ ফাঁকা করতে বিজেপির লিস্ট ধরে ধরে গ্রেফতারও করা হবে তৃণমূল নেতা-কর্মীদের। এবং এই চক্রান্ত রচনা হয়েছে নিউটাউনে এসপি পদমর্যাদার এক NIA আধিকারিকের বাড়িতে। যেখানে গিয়েছিলেন বিজেপি নেতারা। তাঁদের মধ্যে একজন আবার বিজেপি প্রার্থী। নিজাম প্যালেসেও বৈঠক করেছে বিজেপি (BJP) নেতারা।

এক্স হ্যান্ডেলে NIA-কে ট্যাগ করে কুণালের প্রশ্ন, “নিউটাউনে এসপি ডি আর সিংহের বাড়িতে বৈঠক করেছেন ২ বিজেপি নেতা। গ্রেফতার করার জন্য তৃণমূল নেতাদের নামের তালিকাও তুলে দেওয়া হয়েছে, এটা সত্যি না মিথ্যে?” কুণালের আরও অভিযোগ, “ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে নোটিশ জারি হয়েছে, কালও আরও নোটিশ যাবে। নিজাম প্যালেসেও আধিকারিকদের সঙ্গে একই বিষয় নিয়ে বৈঠক করেছেন বিজেপির এক নেতা, এটা সত্যি না মিথ্যে?।” তৃণমূল নেতার আরও তাঁর প্রশ্ন, ”বিজেপির দেওয়া তালিকা অনুযায়ী কি কাল তৃণমূলের কিছু কর্মীকে গ্রেফতার করবে এনআইএ।”

সাংবাদিক বৈঠক করেও কুণাল ঘোষ অভিযোগ করেন, ‘NIA-এর একজন এসপি, তিনি আইপিএস নন, দায়িত্বে এসপি। তাঁর বাড়িতে বিজেপির ২ নেতা বৈঠক করেছেন। সুখবৃষ্টি আবাসনের কাছাকাছি বাড়ি ওই আধিকারিকের। পরপর ২টি বৈঠক হয়। কেন ভোটের আগে NIA-এর অফিসার বিজেপি নেতার সঙ্গে দুই দফায় বৈঠক করবেন। সেখানে যে দুইজন গিয়েছিলেন দুইজনেই প্রার্থী। আর এক নেতা নিজাম প্যালেসে তাঁর সঙ্গে বৈঠক করেছেন। যিনি নিজাম প্যালেসে দেখা করেছেন তিনি প্রার্থী নন।”

কুণালের সংযোজন, “‘আগামিকাল NIA অভিযান হবে পূর্ব মেদিনীপুর এবং আরও কয়েকটি জায়গায়। পর্যায়ক্রমে কয়েকটি জায়গা থেকে তৃণমূলের কর্মী ও সংগঠনের কয়েকজনকে সরাতে চাইছে। ওই তৃণমূল কর্মীদের তুলে এনে জিজ্ঞাসাবাদ করবে এনআইএ।”

কিন্তু কোন ভিত্তিতে এমন বিস্ফোরক দাবি করলেন? উত্তরে কুণাল ঘোষ বলেন, “এনআইএ-এর একটি অংশ এই রাজনৈতিক লেঠেলের ভূমিকায় অংশ নিতে চান না। তাঁরাই এই খবর দিয়েছেন।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...