Monday, April 6, 2026

নেট পাশ করলেই পিএইচডিতে ভর্তি! বড় বদল এলো নতুন শিক্ষানীতিতে

Date:

Share post:

পিএইচডি ভর্তির নিয়মে বড় বদল আনল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC। নতুন শিক্ষানীতি (National Education policy) অনুসারে NET পরীক্ষায় পাস করলেই এবার থেকে পিএইচডি-তে ভর্তি হওয়া যাবে। আলাদা করে বিশ্ববিদ্যালয়ের আর কোনও পরীক্ষা দিতে হবে না। সারা দেশ জুড়ে পিএইচডির একটাই প্রবেশিকা পরীক্ষা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

UGC কর্তৃপক্ষ জানিয়েছে জাতীয় শিক্ষানীতি মেনেই এবার নেট পাশ করলেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF ) পাওয়া যাবে। এতদিন পর্যন্ত Ph D- তে ভর্তি হতে গেলে আলাদা করে বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দিতে হত। নতুন নিয়ম অনুযায়ী UGC NET-এ উত্তীর্ণ হলেই সরাসরি পিএইচডিতে ভর্তি হওয়া যাবে। অর্থাৎ জেআরএফ ছাড়াও পিএইচডি তে ভর্তি সুযোগ মিলবে। আবার শুধুমাত্র পিএইচডিতে ভর্তি হতে পারবেন নেট পাশ করে।এতদিন পর্যন্ত পার্সেন্টাইল প্রকাশ করত ইউজিসি, এবার নেটের গ্রেট কার্ডে থাকবে প্রাপ্ত নম্বর। ৭০ শতাংশ নেটের নাম্বার ৩o শতাংশ ইন্টারভিউ থেকে স্কোর হবে। নেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর এক বছরের জন্য বৈধ থাকবে। ২০২০-র জাতীয় শিক্ষা প্রয়োগের জন্য একটি কমিটি গঠন করেছিল UGC। সেই কমিটি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা NET-র পুনর্মূল্যায়ন করেছে। এর পরই পিএইচডি-র ভর্তির বিষয়ে সুপারিশ করে ওই বিশেষজ্ঞ কমিটি।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...