Saturday, April 4, 2026

হুগলিতে জোড়া ফুল হাতে রচনা, দিল্লিতে পদ্মমুখী প্রাক্তন স্বামী সিদ্ধান্ত!

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) হুগলি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের (TMC) টিকিটে জোড়া ফুল চিহ্নে লড়াই করছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। জোরকদমে চলছে প্রচার। বৃহস্পতিবার ছোট পর্দার ‘দিদি নাম্বার ওয়ান’ যখন জনসংযোগে ব্যস্ত, তখন দিল্লিতে হঠাৎ ব্রেকিং নিউজ। পদ্ম শিবিরে যোগ দিয়েছেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র (Siddhant Mahapatra in BJP)। বিজেপির তরফে মনে করা হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হতে পারে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত দলীয় সূত্রে কোনও খবর মেলেনি।

ওড়িয়া সিনেমার জনপ্রিয় নায়ক সিদ্ধান্ত বিজু জনতা দল (BJD)-এর সদস্য ছিলেন। ২০০৯ সালে ওড়িশার ব্রহ্মপুর লোকসভা আসনে বিজেডির টিকিটে জয়লাভ করেছিলেন সিদ্ধান্ত। ২০১৪ সালেও ওই আসন থেকেই জিতেছিলেন তিনি। তবে ২০১৯ সালে আর প্রার্থী হননি। এবার লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা। সিদ্ধান্তের সঙ্গে জুটি বেঁধে রচনা একাধিক সিনেমা করেছেন। বাস্তবেও সংসার গড়েন যুগলে, যদিও ব্যক্তিগত কারণে সে সম্পর্ক টেকেনি। দুজনেই নিজেদের মতো করে জীবনে এগিয়ে গেছেন। এবার রাজনীতির ময়দানে সরাসরি না হলেও একে অন্যের প্রতিপক্ষ প্রাক্তন স্বামী-স্ত্রী। যদিও সিদ্ধান্তের বিজেপিতে যোগদান নিয়ে রচনা কোনও মন্তব্য করেননি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...