Wednesday, June 24, 2026

শনিবার মথুরাপুরের ঢোলায় দলীয় প্রার্থীর সমর্থনে জনগর্জন সভায় অভিষেক, চলছে শেষ মুহূর্তের প্রস্ততি

Date:

Share post:

আগামিকাল অর্থাৎ শনিবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে নির্বাচনী প্রচারে জনগর্জন সভায় যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একদিকে যেমন চলছে মঞ্চ তৈরির কাজ ঠিক তার পাশেই তৈরী করা হয়েছে হেলিপ্যাড। ইতিমধ্যেই প্রস্তুতি হিসেবে হেলিপ্যাডে হেলিকপ্টারের ওঠা নামা সম্পূর্ণ করা হয়েছে। অন্যদিকে সভাতে নিরাপত্তা আঁটোসাটো করতে প্রশাসনিক তৎপরতায় চলছে নজরদারি।

পাশাপাশি তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, মথুরাপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে ঢোলার জনগর্জন সভায় লক্ষাধিক কর্মী সমর্থকদের জনসমাগম হবে। আর তার আগেই চলছে জোর কদমে প্রস্তুতি। মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই সভাতে যোগ দেবেন।

আরও পড়ুন- বিজেপি প্রার্থীর দেওয়াল লিখনে মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডার’!

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...