Saturday, April 4, 2026

মোদি-দিলীপের বিরুদ্ধে আজ জাতীয় নির্বাচন কমিশন দফতরে তৃণমূল

Date:

Share post:

মোদি – দিলীপের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের (Violence of MCC) অভিযোগ তুলে আজই জাতীয় নির্বাচন কমিশন (Elrction commission of India) দফতরে তৃণমূল কংগ্রেস (TMC)। ঘাসফুলের পাঁচ প্রতিনিধি দিল্লিতে নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে অভিযোগ জানাবে বলে খবর। আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাওয়ার পর যেভাবে মোদি এবং দিলীপ ঘোষ MCC অগ্রাহ্য করছেন তার বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাবার পর আজ দিল্লিতে যাচ্ছেন ডেরেক ও ব্রায়েন (Derek O Brayen), সাকেত গোখলে, দোলা সেন (Dola Sen), সাগরিকা ঘোষ, ডক্টর শশী পাঁজা (Sashi Panja)। সূত্রের খবর দুপুর বারোটা নাগাদ কমিশন অফিসে পৌঁছে অভিযোগ জানাবেন তাঁরা। এরপর বেলা ১:১৫ মিনিট নাগাদ নির্বাচন সদনের বাইরে সাংবাদিক সম্মেলন করবেন।

বুধবার সকালে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে বাংলাকে টার্গেট করে দুর্নীতির কথা বলতে শোনা যায় মোদিকে। পাশাপাশি ইডির উদ্ধার করা সাড়ে তিন হাজার কোটি টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। বৃহস্পতিবার এ ব্যাপারে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “এখন এমসিসি (মডেল কোড অফ কন্ডাক্ট) চলছে, তার মধ্যে প্রধানমন্ত্রী কখনও এই ধরনের প্রতিশ্রুতি দিতে পারেন না। আমরা নির্বাচন কমিশনে বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছি।” অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের প্রার্থীদের বেলাগাম আক্রমণ করে চলেছেন পদ্মনেতা দিলীপ ঘোষ। শোকজ লেটার পাওয়ার পরও নিজের কাজে এতটুকু অনুশোচনা নেই বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর, এমনটাই মনে করছে তৃণমূল। যেভাবে বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে নিশানা করেছেন দিলীপ সেখান থেকে তাঁর বেপরোয়া মনোভাব একেবারেই স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে নিয়েও তাঁর করা মন্তব্যের তীব্র বিরোধিতা করেও আজ দিল্লি জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) দফতরে অভিযোগ জানাবে তৃণমূল (TMC)।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...